সারাদেশের ন্যায় চাঁদপুরেও উৎসবমূখর পরিবেশে শুরু হলো এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা। ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার ১১টার দিকে বৈরী আবহাওয়ার মধ্যদিয়ে প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভোর থেকে শুরু হওয়া মুসলধারে বৃষ্টিকে উপেক্ষা করেই শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে পৌঁছায়। পরীক্ষার প্রথম দিনে জেলায় অনুপস্থিত ছিলো ৬শ’ ৫৮জন পরীক্ষার্থী। এ বছর চাঁদপুরে এসএসসি ও সমমানের পরিক্ষায় ৭৪টি কেন্দ্রে ৩৬ হাজার ৬শ’৩৪ জন পরীক্ষার্থী ...
Read More »চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন : ৫৮ প্রার্থীর মনোনয়ন দাখিল
চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন ২০২২ এর তফসিল ঘোষণার পর থেকেই সারা দেশের ন্যায় চাঁদপুর জেলায় ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আর দাখিল করেছেন চেয়ারম্যান পদে ৬ জনসহ মোট ৫৮ জন। চেয়ারম্যান পদের প্রার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক কামরুল হাসান ও জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন এর ...
Read More »চাঁদপুরে চেয়ারম্যান পদে ৬ জনের মনোনয়নপত্র দাখিল
চাঁদপুরে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন এবং সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্য পদে ৪২জন মনোনয়নপত্র দাখিল করেছেন। ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উৎসব মূখর পরিবেশে প্রার্থীরা চাঁদপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে তাদের মনোনয়ন পত্র জমা দেন। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করা ৫ প্রার্থী হলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত আলহাজ্ব মো. ইউসুফ ...
Read More »চাঁদপুর সরকারি হাসপাতালে নেই বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা, রোগীদের দুর্ভোগ
২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালটি উদ্বোধনের পর থেকে আজও পর্যন্ত রোগীদের জন্য স্থায়ী ভাবে কোন প্রকার বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করা হয়নি। জেলার সরকারি এই হাসপাতালটিতে চিকিৎসা সেভার ক্ষেত্রে নানা সমস্যা থাকলেও তার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে এই বিশুদ্ধ খাবার পানি সংকট। খাবার পানি সংকটের কারণে প্রতিতিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদের। সরকারি এ হাসপাতালের নিজস্ব ডিপের পানি ...
Read More »চাঁদপুর মাছঘাটে ইলিশের আমদানি বেড়েছে
গত দুই দিন ধরে চাঁদপুর মাছঘাটে ইলিশের আমদানি বেড়েছে। তাই খুচরা বাজারে দামও কিছুটা কমেছে। তবে চাঁদপুরের পদ্মা-মেঘনায় ইলিশের খুব একটা দেখা না মিললেও সাগর উপকূলীয় এলাকায় অনেক ইলিশ ধরা পড়ছে। দক্ষিণাঞ্চলের সাগর উপকূলীয় ইলিশেই ভর করে চলছে চাঁদপুরে ইলিশের বাণিজ্য। সাগর ও উপকূলীয় অঞ্চলের নদ-নদীতে গত চলতি সপ্তাহে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে বলে এখানকার আড়ৎদাররা জানান। যে কারণে ...
Read More »দলীয় সভানেত্রীর সিদ্ধান্তের বাহিরে যাওয়ার কোন সুযোগ নেই: নাছির উদ্দিন আহমেদ
চাঁদপুরে আসন্ন জেলা পরিষদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থিত প্রার্থী ইউসূফ গাজীকে বিজয়ী করার লক্ষে জেলা আওয়ামীলীগের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর বুধবার বিকেলে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জরুরী সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ। এসময় তিনি বলেন, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ইউসুফ গাজীকে মনোনয়ন দিয়েছেন। ...
Read More »চাঁদপুর শহরে ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক খুঁটি ঝুঁকিতে
চাঁদপুর শহরের পুরানবাজার পশ্চিম শ্রীরামদী ডাঃ আব্দুল হাই আখন বাড়ি সংলগ্ন ব্রীজের গাইড ওয়াল ধসে পড়ায় পাশের বৈদ্যুতিক খুঁটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। গত কয়েক দিনের টানা বর্ষণের ফলে বৃষ্টির পানি গড়িয়ে পুরাতন এই ব্রীজটির এক পাশের গাইড ওয়ালের বেশীরভাগ অংশ ধসে পড়ে। এতে করে গাইড ওয়াল লাগুয়া ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক খুঁটি মারাত্মক ঝুঁকিতে রয়েছে। স্থানীয়রা জানায়, জোয়ারে পানি বৃদ্ধি ...
Read More »চাঁদপুরে চেয়ারম্যান পদে ওসমান গনির মনোনয়ন পত্র দাখিল
আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন চাঁদপুরের প্রথম নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনি পাটওয়ারী। ১৪ সেপ্টেম্বর বুধবার দুপুর ১২ টায় তিনি শুভাকাঙ্খীদের সাথে নিয়ে জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়ন পত্র জমা দেন। তার মনোনয়ন পত্র গ্রহণ করেন,জেলা প্রশাসক কামরুল হাসান,সহকারী রির্টানিং কর্মকর্তা মোাহাম্মদ তোফায়েল হোসেন। এসময় ওসমান গনি পাটওয়ারীর সাথে ...
Read More »চাঁদপুরে ৭৪ কেন্দ্রে এসএসসি-সমমানের পরীক্ষার্থী ৩৭ হাজার
চাঁদপুরে কাল ৭৪ কেন্দ্রে এসএসসি-সমমান পরীক্ষায় ৩৭ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। চাঁদপুরসহ সারাদেশে কাল বৃহস্পতিবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট,দাখিল ও এসএসসি ভোকেশনাল সমমানের এ পরীক্ষা শুরু হচ্ছে । বিভিন্ন কারণে পরীক্ষার সেলেবাস ও সময় কমিয়ে আনা হয়েছে। চলতি ২০২২ শিক্ষাবর্ষে চাঁদপুরে ৮ উপজেলায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, দাখিল ও এসএসসি ভোকেশনাল সমমানের পরীক্ষায় ৩৭ হাজার ২শ৩৬ জন পরীক্ষার্থী অংশ নেবে। কেন্দ্র ৭৪ ...
Read More »চাঁদপুরসহ সারাদেশে অতি ভারী বৃষ্টিপাতের আভাস
সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের সব বিভাগেই অতি ভারী বর্ষণ হতে পারে। ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানিয়েছেন, ভারতের দক্ষিণ মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে এটি মধ্যপ্রদেশের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur