খেলাফত মজলিস চাঁদপুর শহর শাখার উদ্যোগে জুলাই যোদ্ধা ওসমান হাদীর মৃত্যুতে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে জুলাই যোদ্ধা ওসমান হাদীর জান্নাতে উচ্চ মাকাম প্রার্থনা,দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস চাঁদপুর জেলা সভাপতি ও চাঁদপুর-৩ (সদর–হাইমচর) আসনের মনোনীত ...
Read More »চাঁদপুরে সুজনের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
চাঁদপুরে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ বিষয়ে নাগরিক ভাবনা ও করণীয় নিয়ে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। “সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুজন সুশাসনের জন্য নাগরিক চাঁদপুর জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এ বৈঠক অনুষ্ঠিত হয় শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টায় চাঁদপুর প্রেসক্লাব ভবনের তৃতীয় তলায়। গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন সুজন চাঁদপুর জেলা শাখার সভাপতি ...
Read More »চাঁদপুরে সড়ক অবরোধ ও ডিসির বাসভবন ঘেরাও
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ এবং জেলা প্রশাসকের বাসভবন ঘেরাও করেছে বিক্ষুব্ধ জনতা। এ ঘটনায় শহরের গুরুত্বপূর্ণ সড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর শহরের বাইতুল আমিন চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড ...
Read More »‘তারেক রহমানের আগমন বাংলাদেশের রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা করবে’
চাঁদপুর পৌর বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা বিএনপি কার্যালয়ে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম। তিনি তার বক্তব্যে বলেন, আগামী ২৫ ডিসেম্বর আমাদের প্রাণের নেতা, দেশনায়ক তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে আসছেন। স্বৈরাচারী আওয়ামী লীগ দীর্ঘকাল ধরে জনগণকে তার কাছ থেকে দূরে রেখেছে। তার আগমন দেশের ...
Read More »জনস্বাস্থ্যের সুরক্ষায় চাঁদপুরে ব্র্যাকের ডেঙ্গু প্রতিরোধ অভিযান
জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি ও মশাবাহিত রোগ ডেঙ্গু প্রতিরোধে চাঁদপুর শহরের ১০ নং ওয়ার্ডে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর)’সকালে চাঁদপুর সদর উপজেলা ব্র্যাকের আয়োজনে এই কর্মসূচির উদ্বোধন করেন চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুর আলম দীন। উদ্বোধনী বক্তব্যে চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাবে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ আজ একটি বড় জনস্বাস্থ্য ঝুঁকিতে ...
Read More »চাঁদপুরে সর্বোচ্চ রেমিট্যান্সে শীর্ষে জনতা ব্যাংক পিএলসি নতুন বাজার শাখা
আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস–২০২৫ উপলক্ষে চাঁদপুরে জেলার সর্বোচ্চ বৈদেশিক রেমিট্যান্স প্রেরণকারীদের সম্মাননা প্রদান করা হয়েছে। চাঁদপুর জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এ সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলার সর্বোচ্চ একক বৈদেশিক রেমিট্যান্স প্রেরণকারী তিনজন প্রবাসী গ্রাহককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্ত তিনজনই জনতা ব্যাংক পিএলসি, নতুন বাজার কর্পোরেট ...
Read More »চাঁদপুরে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবসে সিসিডিএ’র সক্রিয় অংশগ্রহণ
চাঁদপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন, সিসিডিএ (CCDA), জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, প্রবাসী কল্যাণ সেন্টার ও প্রবাসী কল্যাণ ব্যাংকের যৌথ উদ্যোগে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় হাসান আলী হাই স্কুল মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের ...
Read More »‘প্রবাসীরা দেশের গর্ব—তাদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার’
চাঁদপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, প্রবাসী কল্যাণ সেন্টার, প্রবাসী কল্যাণ ব্যাংক ও সিসিডিএ’ চাঁদপুরের যৌথ উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় হাসান আলী হাই স্কুল মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ...
Read More »নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা
নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক, চাঁদপুরের কৃতি সন্তান ও বর্ষীয়ান রাজনীতিবিদ শহীদুল্লাহ কায়সারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। ১৭ ডিসেম্বর বুধবার দুপুরে তিনি চাঁদপুরে এলে জেলা মুক্তিযোদ্ধা মার্কেটের ৩য় তলায় দলের নেতাকর্মীরা তাঁকে এই ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন, জেলা নাগরিক ঐক্যের সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা তাহের মাস্টার, লেখক ও সমাজকর্মী রোটারিয়ান মাসুদ হাসান, জেলা যুব ঐক্যের নেতা সুজন সাহাসহ অন্যান্য ...
Read More »‘বিশ্ববিদ্যালয় গড়ার স্বপ্ন ভেঙেছে দীপু মনির ভাই ’
চাঁদপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল-আমিন একাডেমি স্কুল এণ্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো. মোবারক হোসাইন বলেছেন, পান্ডে থাকা সকল অর্থ লোপাট করে বেসরকারি বিশ্ববিদ্যালয় গড়ার স্বপ্ন ভেঙে দিয়েছে পতিত সরকারের সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও তার ভাই ডা. জেআর ওয়াদুদ টিপু। তাদের এ ধরণের অন্যায়ের কারণে অনেক পিছিয়ে গেছে আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ বাবুরহাট ক্যাম্পাস। এক একর সম্পত্তিতে ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur