চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান বলেছেন, আমাদের সবার বার্তা একটাই, আইন অমান্য করে জাটকা ধরলে এ দুই মাসের অভিযানে কোনো জরিমানা নয়, জেল হবে। এতে কেউ তদবির করবেন না। একার পক্ষে এ অভিযান সফল করা সম্ভব না। আমরা চাই না, জেলেরা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হোক। এ দুই মাসে আপনারা অনেক উৎপাদনশীল কাজ করতে পারেন। এ অভিযান মেনে না চললে আগামী ...
Read More »চাঁদপুরে বীমা দিবস পালিত
“আমার জীবন আমার সম্পদ, বীমা করলে রাখবে নিরাপদ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় বীমা দিবস’২৩ উপলক্ষে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা এবং বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ১ মার্চ বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন জেলা প্রশাসক কামরুল হাসান এবং পরে সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইমতিয়াজ হোসেন। এ ...
Read More »চাঁদপুরের হাজীগঞ্জে বোয়ালজুরি খাল পুন:খননে ১০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব পেশ
চাঁদপুর জেলার হাজীগঞ্জের বোয়ালজুরি খাল পুন:খননে বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন পানি উন্নয়ন বোর্ড চাঁদপুর একটি প্রকল্প প্রস্তাব পেশ করে। প্রস্তাবটিতে খালটি ক্রমান্বয়ে দিন দিন ভরাট হয়ে যাচ্ছে বিধায় এবং অভ্যন্তরীণ পানি সেচের মাধ্যমে এর উভয় তীরের উৎপাদনমুখী কৃষিজমিতে খাদ্য উৎপাদন ব্যাহত হওয়ার আশংকায় পানি উন্নয়ন বোর্ড বোয়ালজুরি খালটি পুন:খননের জন্যে ঐ প্রস্তাবটি প্রেরণ করে। এতে প্রাথমিকভাবে ১০ কোটি ৪৫ ...
Read More »পদ্মা-মেঘনায় দুই মাস জাল ফেলা নিষেধ
পাঁচ নদীর বিভিন্ন অভয়াশ্রমে দুই মাস ইলিশসহ সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করেছে মৎস্য অধিদপ্তর। বরিশাল, চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা, শরীয়তপুর ও পটুয়াখালী জেলার মধ্যে দিয়ে নদীগুলো বয়ে গেছে। মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ১২টার পর থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস পাঁচ নদীর ৩৭২ কিলোমিটার এলাকায় মাছ শিকার বন্ধ থাকবে। এজন্য এরইমধ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ ...
Read More »চাঁদপুর জেলা পল্লী চিকিৎসক সমিতির প্রতিষ্ঠাতার ইন্তেকাল
চাঁদপুর জেলা পল্লী চিকিৎসক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও হাইমচর উপজেলা ভিঙ্গুলিয়া উত্তর আলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রার্থী আঃ কুদ্দুছ ঢালী ২৭ ফেব্রুয়ারি সন্ধা সাড়ে ৬টায় হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ২ পুত্র ১ মেয়ে ও বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার নামাজের প্রথম জানাজা ২৮ ফেব্রুয়ারি সকাল ৮টায় চাঁদপুর ...
Read More »নির্বাচনে ইসির দেওয়া দায়িত্ব পালন করবে পুলিশ : চাঁদপুরে আইজিপি
পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, দেশে অতীতের চেয়ে বর্তমান পরিস্থিতি অনেক ভালো। এখন জঙ্গিবাদ, নারীর প্রতি সহিংসতা নেই। এমনকি দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ বিরাজ করছে। পুলিশও আগের চেয়ে অনেক সক্ষমতা অর্জন করেছে। এমন পরিস্থিতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কমিশন যে নির্দেশনা দেবে পুলিশ সততার সঙ্গে সেই দায়িত্ব পালন করবে। ২৭ ফেব্রুয়ারি সোমবার বিকেলে চাঁদপুর জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া ...
Read More »চাঁদপুরে মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
চাঁদপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে ২৭ ফেব্রুয়ারি সোমবার চাঁদপুর সদর উপজেলা ও পৌর মহিলা আওয়ামী লীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এর মধ্যে সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। পরে বেলা ১১টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক ...
Read More »চাঁদপুরের সৌদি প্রবাসীর দেশে পাঠানো অর্থ ও মালামাল নিয়ে এক প্রতারকের আত্মসাৎ
চাঁদপুরের সৌদি প্রবাসী আরিফুল ইসলামের দেশে পাঠানো মালামাল ও নগদ অর্থ আত্মসাৎ করে আত্মগোপনে আছে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার মো. কালাম মুন্সি। এ নিয়ে সৌদি প্রবাসী সাংবাদিক আরিফুল ইসলামের পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থার প্রস্তুতি চলছে বলে জানা যায়। জানা যায়, চাঁদপুর লেডি দেহলবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম মো. বশির উল্যাহ মাষ্টারের মেঝ ছেলে সাংবাদিক মো. আরিফুল ...
Read More »আজ চাঁদপুর আসছেন পুলিশের আইজিপি
আজ চাঁদপুর আসছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম। তিনি চাঁদপুর জেলা পুলিশ লাইনস মাঠে জেলা পুলিশের বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এদিন সন্ধ্যায় নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি। এদিকে জেলা পুলিশের বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ সফল করতে চাঁদপুর জেলা পুলিশের ...
Read More »ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা শাখার পরিচিতি সভা ও শপথগ্রহণ
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা ও শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৬ ফেব্রুয়ারি রোববার দুপুরে চাঁদপুর শহরের বিপনিবাগ পার্টি হাউজে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার আয়োজনে এ পরিচিতি সভা ও শপথ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী। তিনি বলেন, দেশে রাজনৈতিক সংকট চলছে। সরকার ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur