দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে স্বদেশে প্রত্যাবর্তন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে তিনি দেশে পৌঁছান। তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ সারাদেশে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানাতে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর সদর-হাইমচর (চাঁদপুর-৩) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী শেখ ফরিদ ...
Read More »চাঁদপুর-৩ আসনে মনোনয়নপত্র তুললেন কমিউনিস্ট পার্টির প্রার্থী জাহাঙ্গীর হোসেন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মনোনীত, চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) এর সংসদ সদস্য প্রার্থী লেখক ও শিক্ষক আন্দোলনের নেতা মো.জাহাঙ্গীর হোসেন ২৩ ডিসেম্বর,মঙ্গলবার দুপুরে চাঁদপুর জেলা অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট উজালা রাণী চাকমা’র হাত থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সভাপতি কমরেড জাকির হোসেন মিয়াজী,চাঁদপুর জেলা কমিটির সদস্য কমরেড ...
Read More »চাঁদপুরের পাঁচটি আসনে ৩৩ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে চাঁদপুরের ৫টি সংসদীয় আসন থেকে মোট ৩৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে চাঁদপুর-১ (কচুয়া) আসন থেকে ৪ জন, চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) থেকে ৮ জন, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) থেকে ৮ জন, চাঁদপুর-৪(ফরিদগঞ্জ) থেকে ৯ জন ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) থেকে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহন করেন। ২৪ ডিসেম্বর (বুধবার) দুপুর ১২ টা পর্যন্ত চাঁদপুর জেলা ...
Read More »তরুণীর প্রেমের টানে চীনা নাগরিক চাঁদপুরে অতঃপর…
ফেসবুকে পরিচয়ের মাধ্যমে প্রেমের টানে বাংলাদেশী তরুণীকে বিয়ে করতে চাঁদপুরে ছুটে আসেন চীনা নাগরিক ফাং জিং লং (৩৭)। ফাইজা আক্তার (১৭) নামে ওই তরুণীও চীনা যুবককে বিয়ে করতে ঘর থেকে বেরিয়ে আসে তারা চাঁদপুর শহরের হোটেলে অবস্থান করে। তার বাসা থেকে বের হয়ে আসে। অনেক খোঁজাখুঁজির পর ফাহিজা আক্তারের পরিবার জানতে পারে ফাহিজা আক্তার ও চীনা নাগরিক ফাং জিং লং ...
Read More »চাঁদপুরে খাবারে ক্ষতিকর দ্রব্য ব্যবহার, লাখ টাকা জরিমানা
চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড স্বর্ণ খোলা এলাকায় খাবার দ্রব্যে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ব্যবহার করায় কারখানা মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্রগ্রামের বিভাগীয় কার্জালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জরিমানার এ আদেশ দে। অভিযানে অংশ গ্রহণকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান ...
Read More »মনোনয়ন উত্তোলন করেছেন গনফোরামের প্রার্থী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসন থেকে গনফোরামের মনোনিত উদয়মান সূর্যের প্রার্থী অ্যাড. সেলিম আকবর মনোনয়নপত্র উত্তোলন করেছেন। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১ টায় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুল হাসান সরকারের কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র সংগ্রহের সময় জেলা গনফোরামের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মুনীর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হাজী আশ্রাফ বাবু, থানা গনফোরাম সভাপতি মির্জা ...
Read More »‘সরকার বিষাক্ত স্পিরিটের অবৈধ ব্যবহার বা পাচারকে প্রশ্রয় দেবে না’
রেক্টিফাইড স্পিরিট, বিষাক্ত স্পিরিট মিথাইল অ্যালকোহল (মিথাইল), ইথাইল অ্যালকোহল (ইথানল) ও উৎপাদিত মেথিলেটেড স্পিরিট যেন কোনোভাবেই অপব্যবহার না হয়—সে বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুরে বিশেষ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের আয়োজনে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে হোমিওপ্যাথিক চিকিৎসক, ব্যবসায়ী ও ডিনেচার্ড স্পিরিটের লাইসেন্সধারীরা অংশগ্রহণ করেন। সভায় ...
Read More »চাঁদপুর থেকে যাবে ২৫ হাজার নেতাকর্মী, প্রস্তুত যানবাহন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে চাঁদপুর থেকে অংশগ্রহণ করবে প্রায় ২৫ হাজার নেতাকর্মী। লঞ্চসহ অন্যান্য যানবাহনে যাওয়ার জন্য ইতোমধ্যে প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছে জেলা বিএনপি ও যুবদল নেতারা। বিএনপি নেতারা জানিয়েছেন, ২৫ ডিসেম্বর রাজধানীর ৩০০ ফিট সড়কে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করা ...
Read More »‘সবাই মিলে শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার’
শান্তিপূর্ণ ও অহিংস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে চাঁদপুরে মাল্টি-পার্টি অ্যাডভোকেসি ফোরাম (ম্যাফ)-এর উদ্যোগে রাজনৈতিক সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে চাঁদপুর প্রেসক্লাবের নিচতলায় আয়োজিত এই সংলাপে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত এমপি প্রার্থী ও নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সংলাপে বক্তারা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু রাজনৈতিক দলগুলোর জন্য নয়, বরং দেশের আপামর জনগণের জন্য অত্যন্ত ...
Read More »চাঁদপুর ইব্রাহীমপুরে চর কেটে দখলের চেষ্টা, আটক ৩
চাঁদপুর সদর উপজেলার ১১নং ইব্রাহীমপুর ইউনিয়নের আলুর বাজার সংলগ্ন খানেপুর এলাকায় অবৈধভাবে চর কেটে দখলের চেষ্টাকালে তিনজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে মাটি ও বালু ব্যবস্থাপনা আইন অনুযায়ী মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়। বুধবার (২৩ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পী দত্ত রনির নেতৃত্বে এ ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur