‘মাদরাসা শিক্ষা ধারায় নতুন দিগন্তের প্রতীক’ আল আমিন মডেল মাদরাসার কৃতি ছাত্রদের মাঝে বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ বুধবার (৪ নভেম্বর) সকালে নিউ ট্রাক রোডে মাদরাসা ক্যাম্পাসে সম্পন্ন হয়েছে। মাদরাসার সিনিয়র শিক্ষক হাফেজ মোহাম্মদ নেয়ামত উল্যাহ’র উপস্থাপনায় ও অধ্যক্ষ আ ন ম ফখরুল ইসলাম মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. শাহজাহান ...
Read More »সৌদিতে নিহত চাঁদপুরের মিন্টুর দাফন
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের মিন্টু কাজীর (৩৯) দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টায় কাজী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় মরহুমের আত্মীয়-স্বজন ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় । তরপুরচন্ডী ইউপির সাবেক চেয়ারম্যান শহীদ কাজী, আলহাজ্ব আমীন কাজী, মিন্টু কাজী, আলহাজ কালু কাজী, ...
Read More »চাঁদপুরে প্রধানমন্ত্রীর স্বাক্ষর জালকারী ভুয়া মুক্তিযোদ্ধা আটক
চক্রের নেপথ্য হোতা ধরাছোঁয়ার বাইরে বুধবার (৪ নভেম্বর) দুপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর সদর উপজেলা কমান্ড কার্যালয়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তথ্য যাচাই বাছাইকালে প্রধানমন্ত্রীর স্বাক্ষর জালকারী মোঃ আব্দুল কাদের বেপারী নামে এক ভুয়া মুক্তিযোদ্ধাকে শনাক্ত করে চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম মোঃ শামছুল আলম চিশতী চাঁদপুর মডেল থানা পুলিশের হাতে তুলে দেয়ার চাঞ্চল্যকর ঘটনার খবর পাওয়া গেছে। চাঁদপুর মডেল ...
Read More »চাঁদপুরের ৫ শিল্পীর শিল্পকলা একাডেমী সম্মাননা
একজন করে হলেও উত্তরাধিকার রেখে যাবেন : জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল বাংলাদেশ শিল্পকলা একাডেমির নির্দেশনায় ‘‘চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা-২০১৪’’ বুধবার সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল। তিনি তার বক্তব্যে বলেন, “আমরা একজন শিল্পীর গান শুনি কিন্তু তার গুণগান করতে কৃপণতা বোধ করি। এটা সত্যিই দুঃখজনক। ...
Read More »পানিউন্নয়ন বোর্ড ও শিক্ষা প্রকৌশলীর কার্যালয় পরিদশর্নে দীপু মনি
চাঁদপুর জেলা পনিউন্নয়ন বোর্ড, শিক্ষা প্রকৌশলী কার্যালয় পরিদর্শন করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি। বুধবার দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত তিনি এসব কার্যালয় পরিদর্শন কারেন এবং কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আ. রব ভূঁইয়া, জেলা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নিজামুল হক ...
Read More »বৃহস্পতিবার শুরু হচ্ছে চাঁদপুরের টিভি সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (নিমকো)’র উদ্যোগে এবং চাঁদপুর প্রেসক্লাব ও চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সহযোগিতায় ৫ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে শুরু হতে যাচ্ছে চাঁদপুরের টিভি সাংবাদিকদের ৩ দিনের প্রশিক্ষণ কর্মশালা। চাঁদপুর প্রেসক্লাব ভবনে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবনে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহপরিচালক মুক্তিযোদ্ধা এ কে এম শামীম চৌধুরী। জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ...
Read More »ধর্মের মূল বাণী হচ্ছে মানুষের কল্যাণ করা : হরিসভা মন্দিরে ডা. দীপু মনি
“এদেশে সকল মানুষের অধিকার রয়েছে যার যার ধর্ম পালন করার। এটা আমাদের সংবিধানিক অধিকার। আমরা রাজনীতি করি তাই কোনো ধর্মীয় অনুষ্ঠানে যাওয়াটা বেমানান নয় “ চাঁদপুর শহরের পুরাণবাজার হরিসভা মন্দির কম্পেক্সে লোকনাথ মন্দির ও আশ্রম কমিটির আয়োজনে মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় হিন্দু ধর্মালম্ভীদের ১৯তম বাৎসরিক ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন উৎসবে প্রধান অতিথির বক্তব্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি এসব কথা ...
Read More »চাঁদপুরে জেলহত্যা দিবস পালিত
চাঁদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলহত্যা দিবস উপলক্ষে মঙ্গলবার বিকেলে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল। এ সময় তিনি বলেন, “বাঙালি জাতির ইতিহাসে যে কয়টি কলঙ্কজনক অধ্যায় রয়েছে, তার মধ্যে জেলহত্যা দিবস একটি। কারা অভ্যন্তরে কুচক্রি-খুনিদের হাতে প্রাণ দেন জাতীয় ৪ ...
Read More »‘অতীতের সকল মেলার চেয়ে এবারের মেলা হবে উজ্জ্বল দৃষ্টান্ত’
মুক্তিযুদ্ধের বিজয় মেলা সাংস্কৃতিক, নাট্য উপ-পরিষদের মতবিনিময় চাঁদপুরে মাসব্যাপী মহান মুক্তিযুদ্ধের বিজয় মেলা-২০১৫ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক ও নাট্য উপ-পরিষদের মতবিনিময় সভা বুধবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেলা উদযাপন কমিটির চেয়ারম্যান অ্যাড. জহিরুল ইসলাম। সাংস্কৃতিক উপ-পরিষদের আহ্বায়ক তপন সরকারের সভাপতিত্বে ও নাট্য উপ-পরিষদের আহ্বায়ক শরীফ চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেলা উদযাপন ...
Read More »মালয়েশিয়ায় মোবাইল ক্যাম্প পরিদর্শন করলেন ডা. দীপু মনি
এমআরপির মোবাইল ক্যাম্পিং ও বাংলাদেশ কমিউনিটি অব জহুরবারুর অফিস পরিদর্শন করলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি এমপি। স্থানীয় সময় রোববার সকালে জহুরবারুর পানদান সিটিতে তিনি এ অফিস পরিদর্শন করেন। পরিদর্শনকালে সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হাইকমিশন অফিস কুয়ালালামপুর অবস্থিত হওয়ায় জহুরবারু থেকে শ্রমিকদের যেতে অনেক কষ্ট হয়। শ্রমিকদের কষ্টের কথা চিন্তা ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur