Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি

শাহরাস্তি

শাহরাস্তি পৌর বিএনপি নেতা রফিকুল ইসলামের দাফন সম্পন্ন

৯০ শতকের তুখোড় ছাত্র নেতা, মেহের ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস, শাহরাস্তি পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি… রাজিউন)। সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) রাত পৌনে ১১ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রফিকুল ইসলামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। তিনি কালিয়াপাড়া এলাকার ...

Read More »

মহিলা দল সুসংগঠিত বলেই নারীরা রাষ্ট্র গঠনে ভূমিকা রাখছে : ইঞ্জি. মমিনুল হক

চাঁদপুরের শাহরাস্তিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার রূপরেখায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়ন মহিলা দলের আয়োজনে রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের পরানপুর গ্রামে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার ...

Read More »

শাহরাস্তির মেহের ডিগ্রি কলেজে ওরিয়েন্টেশন ক্লাস উদ্বোধন

বর্ণাঢ্য আয়োজনে শাহরাস্তির ঐতিহ্যবাহী মেহের ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) সকালে কলেজ মিলনায়তনে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের উপস্থিতিতে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। কলেজ অধ্যক্ষ মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ক্লাস উদ্বোধন করেন কলেজ গভর্নিং বডির দাতা সদস্য মো. আয়েত আলী ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি মো. আবু ইউসুফ। ...

Read More »

চাঁদপুরে অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার সময় সড়কে পুলিশ সদস্যের মৃত্যু

চাঁদপুরের শাহরাস্তিতে অসুস্থ বাবাকে দেখা হলো না পুলিশ সদস্যের। কুমিল্লার লালমাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় রিয়াজ উদ্দিন (৩১) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টায় উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের বাগমারা- মগবাড়ি সড়কের পশ্চিম চেঙ্গাহাটায় মোড়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াজ উদ্দিন শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের ঘড়িমন্ডল গ্রামের বেলাল হোসেনের ছেলে। তিনি লালমাই থানায় ( কম্পিউটার ...

Read More »

দলীয় প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

চাঁদপুরের শাহরাস্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টামটা দক্ষিণ ইউনিয়ন বিএনপির উদ্যোগে ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে টামটা দাখিল মাদ্রাসা মাঠে আলোচনা সভায় ও সদস্য সংগ্রহ, নবায়ন উপলক্ষে অনুষ্ঠানে বিএনপির নেতৃবৃন্দ বলেন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন বিএনপিকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। শাহরাস্তি-হাজীগঞ্জ উপজেলার অভিভাবক হিসেবে আনোয়ার হোসেন খোকন পরীক্ষিত ও পরিচ্ছন্ন নেতা, আগামী ...

Read More »

শাহরাস্তিতে প্রাথমিকে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত

শাহরাস্তিতে উপজেলা পর্যায়ে (প্রাথমিক) বিদ্যালয়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন নাজমা আক্তার ও ফারুক আহম্মদ মজুমদার। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় সূত্রে জানা যায় বিশ্ব শিক্ষক দিবস-২৫ উদযাপন এবং প্রাথমিক (সাধারণ) বিদ্যালয় পর্যায়ে গুনি শিক্ষক নির্বাচন কার্যক্রম সম্পূর্ণ হয়েছে। জানাযায় উপজেলার ৪টি ক্লাস্টার এর প্রধান শিক্ষক ৪জন ও সহকারী শিক্ষক ৪জন প্রাথমিক পর্যায়ে নির্বাচিত হয়েছেন। এরমধ্যে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ একজন ...

Read More »

শাহরাস্তি রেল কর্মকর্তাকে মারধরের অভিযোগে বিএনপি নেতা আটক

চাঁদপুরের শাহরাস্তির মেহের রেলস্টেশন মাস্টার রফিকুল ইসলামকে মারধরের অভিযোগে শাহরাস্তি পৌর বিএনপির সহ-সভাপতি দেলোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ। বুধবার বিকালে তাকে আটক করা হয়। ঘটনার বিবরণে জানা যায়, গত ২ সেপ্টেম্বর রেলওয়ের জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণ ও দখলের প্রতিকার চেয়ে স্টেশনমাস্টার রফিকুল ইসলাম কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন। বুধবার দুপুরে চাঁদপুরের জিআরপি থানার ওসি রাজিব চন্দ্র কর অভিযোগের বিষয়টি তদন্ত ...

Read More »

শাহরাস্তিতে তিন সন্তান জন্ম দেওয়া পরিবারের পাশে ইউএনও

চাঁদপুরের শাহরাস্তিতে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন মিলি আক্তার (২০) নামে এক নারী। অভাব-অনটনের মধ্যেও সন্তানদের লালন-পালনে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন বাবা রিয়াদ হোসেন। যিনি পেশায় সিএনজিচালক। এমন সময় তাদের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নাজিয়া হোসেন। পৌর শহরের ৯নং ওয়ার্ডের পাঁচকড়ি মিয়াজী বাড়িতে নবজাতকদের জন্য তিনি দুধ, মা-বাবার জন্য মিষ্টি ও ফুল নিয়ে যান। এ বিষয়ে ইউএনও ...

Read More »

শাহরাস্তিতে প্রাথমিক শিক্ষক সমিতির শিক্ষকদের প্রতিবাদ সভা

চাঁদপুরের শাহরাস্তিতে প্রাথমিক শিক্ষক সমিতির শিক্ষকদের প্রতিবাদ সভা ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির অবৈধ পকেট কমিটি বাতিলের দাবিতে কার্যালয়ের সম্মুখে সাধারণ শিক্ষক সমিতির ব্যানারে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়। প্রতিবাদ সভায় উপস্থিত শিক্ষকরা জানান, গঠনতন্ত্র বিরোধী ও অনুমোদনহীন একটি কমিটির পরিচিতি আমাদের সাধারণ শিক্ষকদের হতাশ করেছে। নিয়ম অনুযায়ী কোন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে ...

Read More »

শাহরাস্তিতে প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটির পরিচিত সভা

চাঁদপুরের শাহরাস্তিতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে কালীবাড়িতে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা কমিটির সভাপতি প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদীন। তিনি বলেন, “আমরা শুধু শিক্ষক সমাজের দাবি-দাওয়া নয়, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার আন্দোলনেও ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।” নবনির্বাচিত সাধারণ সম্পাদক ...

Read More »