চাঁদপুরের শাহরাস্তির টামটা উত্তর ও দক্ষিণ ইউনিয়নে ধানের শীষের পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) দিনব্যাপী দু’টি ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চাঁদপুর -৫ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক। পথসভায় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রান্তিক জনগোষ্ঠীকে রাষ্ট্রের কল্যাণে নিয়োজিত করা হবে। কেউ সুবিধা বঞ্চিত হবে না। মহিলাদের দুর্ভোগ ও দুর্দশা লাঘবে ...
Read More »ফুটবল প্রতীক লড়বেন জাকির হোসেন প্রধানীয়া
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ–শাহরাস্তি) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোঃ জাকির হোসেন প্রধানীয়া। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে চাঁদপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার হাতে নির্বাচনী প্রতীক তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. এরশাদ উদ্দিন। এর আগে যাচাই-বাছাই প্রক্রিয়ায় মোঃ জাকির হোসেন প্রধানীয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়। পরে তিনি এ সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আপিল ...
Read More »চাঁদপুর-৫ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী নেয়ামুল বশির
বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের চাঁদপুর-৫ আসনের চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন নেয়ামুল বশির। তিনি এলডিপির প্রেসিডিয়াম সদস্য। হাজীগঞ্জ উপজেলাধীন ৯ নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের পালিশারা মজুমদারবাড়ির বাসিন্দা তিনি। পারিবারিকভাবে তিনি ঢাকায় বসবাস করেন। তফসিল ঘোষণার আগে বা পরে তিনি এ আসনে কোনো ধরনের প্রচারণা বা গণসংযোগ না করলেও নির্বাচনের জন্য জোটের শরিক হিসেবে আসনটিতে মনোনয়ন পেয়েছেন। রাতে ...
Read More »শাহরাস্তিতে ফসলি জমির মাটি কাটার অপরাধে জরিমানা
চাঁদপুরের শাহরাস্তিতে ফসলি জমির মাটি কাটার অপরাধে মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলার স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেনের নির্দেশনায় রায়শ্রী উত্তর ইউনিয়নের দেহেলা গ্রামের উত্তর ফসলি মাঠে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। অভিযানকালে দেখা যায়, কৃষি ফসলি জমির উর্বর মাটি অবৈধভাবে কেটে নেওয়া ...
Read More »শাহরাস্তিতে গভীর রাতে এসিল্যান্ডের অভিযান ও জরিমানা
চাঁদপুরের শাহরাস্তিতে কৃষি জমি রক্ষার্থে আবারও কঠোর আইন প্রয়োগের দৃঢ় নজির গড়লেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। ৯ জানুয়ারি গভীর রাত। ঘন কুয়াশা, হাড়কাঁপানো শীত—সব উপেক্ষা করে রাত ১১টা থেকে ভোর ৩টা পর্যন্ত বিভিন্ন স্থানে টানা অভিযানে মাঠে নামেন তিনি। স্থানীয় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেনের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন এলাকায় অবৈধভাবে কৃষি ...
Read More »শাহরাস্তিতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
চাঁদপুরের শাহরাস্তিতে ট্রেনে কাটা পড়ে বাকপ্রতিবন্ধী এক যুবক রায়হান (২৩) নিহত হয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস শিবপুর এলাকা অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়হানের বাড়ি কচুয়া উপজেলার ডুমুরিয়া গ্রামে। তিনি উয়ারুক বাজারে অবস্থিত ভগ্নিপতির ওয়ার্কশপে কাজ করতেন। ঘটনার কিছুক্ষণ পূর্বে রায়হান বোনের বাড়ি থেকে দুপুরের খাবার নিয়ে দোকানে যাওয়ার পথে দুর্ঘটনা ...
Read More »শাহরাস্তিতে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন ৪ শিক্ষককে জরিমানা
চাঁদপুরের শাহরাস্তিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে চার শিক্ষককে ৫ হাজার টাকা করে জরিমানা করেছে মোবাইল কোর্ট। একই ঘটনায় এক শিক্ষককে মুচলেকায় সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে নির্বাচনী কাজে নিয়োজিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। এ সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় দৈয়ারা দাখিল মাদ্রাসার শিক্ষক মো. মাসুম বিল্লাহ, শাহরাস্তি মডেল স্কুলের ...
Read More »নির্বাচন গ্রহণযোগ্য, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে : ডিসি
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সুশীল সমাজ, সাংবাদিক, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার ও পুলিশ সুপার মো. রবিউল হাসান মতবিনিময় করেছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) শাহরাস্তি উপজেলা পারষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। ইতিহাসের শ্রেষ্ঠ ...
Read More »চাঁদপুর-৫: মনোনয়ন বৈধ ৭ প্রার্থীর, অবৈধ ১
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬-এ চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে ৮ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দেন। এর মধ্যে শনিবার (৩ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই শেষে ৭ জনের মনোনয়ন বৈধ বলে ঘোষণা দেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোট ভোটারের ১ ভাগের কম ভোটার স্বাক্ষর সংগ্রহ করার কারণে বাংলাদেশ ইউনাইটেড পার্টির চেয়ারম্যান জাকির হোসেন প্রধানিয়ার মনোনয়ন অবৈধ বলে ঘোষণা করা হয়। মনোনয়ন ...
Read More »শাহরাস্তিতে ৮ মাসে কোরআনে হাফেজ হলেন আজিম হোসেন
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মনিপুর গ্রামের ১০ বছরের শিশু মোহাম্মদ আল আজীম হোসেন মাত্র আট মাস পাঁচ দিনে পুরো কোরআন শরীফ মুখস্থ করে হাফেজে কোরআনের মর্যাদা অর্জন করেছে। ৩ জানুয়ারী শনিবার শাহরাস্তি দারুল কুরআন মাদ্রাসায় ছবক প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে হাফেজ হিসেবে ঘোষণা করা হয়। আল আজীমের পিতা মোহাম্মদ মনির হোসেন পেশায় প্রবাসী। পরিবারটি সাধারণ হলেও আল আজীমের ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur