[box type=”download” ]ঈদকে সামনে রেখে শাহরাস্তিতে সক্রিয় চোরা কারবারীরা, রেলপথে প্রতিনিয়ত আসছে মাদক-মসলাসহ অবৈধ মালামাল। ভারতীয় মালামালের ব্যবসার সাথে জড়িত শাহরাস্তি উপজেলার কয়েকটি সিন্ডিকেট।[/box] ঈদকে সামনে রেখে শাহরাস্তি উপজেলায় চোরা কারবারীরা সক্রিয় হয়ে উঠছে। অবৈধভাবে আসা ভারতীয় মালামালের ব্যবসার সাথে জড়িত শাহরাস্তি উপজেলার কয়েকটি সিন্ডিকেট, বিশেষ করে ট্রেন ও বাস যোগে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে আসা এসব মালামাল অত্র উপজেলা ...
Read More »মতলব দক্ষিণ-শাহরাস্তির ৮ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ
চাঁদপুরের মতলব ও শাহরাস্তি উপজেলার ৪ ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রোবাবার (১২ জুন) বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চতুর্থ দফায় এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। ৮ ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্যপাঠ করান জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল। শপথ গ্রহণে দু’ উপজেলার ৪ জন করে মোট ৮ জন চেয়ারম্যান শপথ গ্রহণে অংশ নেন। শপথ ...
Read More »রমজানকে স্বাগত জানিয়ে শাহরাস্তিতে ছাত্রশিবিরের র্যালি
আহলান সাহলান, মাহে রমাদান । পবিত্রা ও সংযমের মাস মাহে রমজানকে স্বাগত সোমবার (৬ জুন) সকাল ৯ টায় জানিয়ে শাহরাস্তিতে বর্ণাঢ্য র্যালী করেছে ইসলামী ছাত্রশিবির শাহরাস্তি উপজেলা শাখা। জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক হাফেজ মো. শাহ জালালের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালীটি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের দোয়াভাঙ্গা থেকে শুরু করে খাদ্য গুদামের গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সংক্ষিপ্ত বক্তব্যের শুরুতেই ছাত্র শিবিরের পক্ষ ...
Read More »শাহরাস্তিকে হারিয়ে সেমিফাইনালে হাইমচর
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ১৬তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে শাহরাস্তি উপজেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে সেমিফাইনালে উন্নীত হয়েছে হাইমচর উপজেলা ক্রীড়া সংস্থা। মঙ্গলবার (৩১ মে) বিকেল ৩টায় চাঁদপুর স্টেডিয়াম মাঠে টুর্নামেন্টের চতুর্থ খেলায় ১-০ তে জয় পায় হাইমচর। খেলার প্রথমার্ধের ২৪ মিনিটে ১২ নম্বর জার্সির খেলোয়াড় আল সিয়াম একমাত্র গোলটি করেন। দ্বিতীয়ার্ধে প্রাণপণ চেষ্টা করেও সমতা ফিরিয়ে আনতে পারেনি ...
Read More »শাহরাস্তি সূচীপাড়া দক্ষিণ বিএনপির কর্মকাণ্ড স্থগিত
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির কার্যক্রম শুক্রবার (২৭ মে) স্থগিত করেছে উপজেলা বিএনপি। উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আকতার হোসেন পাটওয়ারী ও যুগ্ম আহবায়ক মো. মোস্তফা কামাল পরবর্তী নিদের্শ না দেয়া পর্যন্ত সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি সকল কার্যক্রমের নিষেধাজ্ঞা আরোপ করেন। বিভিন্ন সূত্রে জানা যায়, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আহ্বায়ক কমিটির কর্মকান্ড প্রশ্নবিদ্ধ হওয়ায় তাদের প্রতি এ ...
Read More »চাঁদপুর শাহরাস্তি পৌর কর্মচারীদের মানববন্ধন
পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, গ্র্যাচুয়িটি, পেনশন সুবিধা সরকারের কেন্দ্রীয় রাজস্ব তহবিল হতে দেয়ার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২৫ মে) বিকেলে শাহরাস্তি পৌরসভা কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানব বন্ধনের সাথে পৌর মেয়র হাজী আবদুল লতিফ, কাউন্সিলরবৃন্দ একাত্মতা প্রকাশ করেন। বক্তরা বলেন, উপজেলা পরিষদ, এনআইএলজি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ওয়াসা, সমবায় অধিদপ্তরসহ অনেক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা সরকারের ...
Read More »শাহরাস্তি আ’লীগ-বিএনপিতে বিদ্রোহের আগুন
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ৪ ইউপি নির্বাচন আগামী ৪ জুন অনুষ্ঠিত হবে। ৪ ইউনিয়নে আ’লীগ ও বিএনপির ৬ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মাঠ চষে বেড়াচ্ছেন। এর মধ্যে আ’লীগের ৪ জন ও বিএনপির ২ জন। তারা দলীয় প্রার্থীর বিরুদ্ধে উঠে-পড়ে লেগেছেন। ফলে বিদ্রোহীদের আগুনে পুড়ে মরছে দু’দলেরই প্রার্থীরা। উপজেলার বাকি ৬ ইউনিয়নে গত ৭ মে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে দু’দলেরই বিদ্রোহী ...
Read More »শাহরাস্তিতে মৎস্য-পশু সম্পদ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
শাহরাস্তিতে মৎস্য, গবাদি পশু ও হাঁস-মুরগী পশু সম্পদ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুকবার সকাল ৯ টায় কালিয়া পাড়া জাহাঙ্গীর সুপার মার্কেটে প্রাঙ্গণে রিকন ফার্মা লিমিডেট ও এম.টি ভ্যাটেনারী আয়োজনে এটি অনুষ্ঠিত হয়। এম.টি ভ্যাটেনারী ডিরেক্টর মোঃ জহিরুল হকের সভাপতিত্বে ও জেলা প্রতিনিধি মোঃ হেলাল উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিকন ফার্মা লিমিঃ ডিরেক্টর ডঃ মিজানুর রহমান । ...
Read More »শাহরাস্তিতে মনোনয়ন প্রত্যাহার করে পুরস্কৃত ৩ নেতা
চাঁদপুরের শাহরাস্তিতে দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে বিদ্রোহী প্রার্থী হতে নিজেদের নাম প্রত্যাহার করে নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়ানোয় ৩ আওয়ামী লীগ নেতাকে পুরস্কৃত করেছে উপজেলা আওয়ামী লীগ। তারা হলেন মেহের উত্তরের মোঃ জিয়াউল কবির দুলাল, টামটা দক্ষিণের মোঃ সফিকুল ইসলাম মজুমদার ও মোঃ জসিম উদ্দিন পাটোয়ারী জনি। উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জান মিন্টু জানান , জিয়াউল কবির দুলাল ...
Read More »শাহরাস্তিতে স্বাস্থ্যসেবা প্রচার সপ্তাহ পালিত
’’প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা গ্রহণ-নিশ্চিত করে সুস্থ সুন্দর পারিবারিক বন্ধন ’’ এই প্রতিপাদ্য নিয়ে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার (১৯ মে) পরিবার পরিকল্পনা , মা-শিশু , কৈশোরকালীন স্বাস্থ্য সেবা ও প্রচার সপ্তাহ ২০১৬ সম্পন্ন হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা যায়, ১৪ মে থেকে ১৯ মে পর্যন্ত সরকার ঘোষিত এ কার্যক্রমে ১১ জন মহিলাকে লাইগেশন ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur