চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের লক্ষীপুর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিপক্ষের জমিতে জোরপূর্বক স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় মো. হাসান নামে এক ব্যক্তির বিরুদ্ধে। সরজমিনে জানা যায়, উপজেলার লক্ষীপুর মৌজায় বি.এস ৫২০ নং খতিয়ানের হাল ২৮০০ দাগের ১০ শতাংশ ভূমির আন্দরে ২ শতাংশ ভূমি নিয়ে আদালতে ১৪৫ ধারায় মামলা চলমান রয়েছে । গত ৭/৯/২০২৫ তারিখে মামলার বিচারক অতিরিক্ত ...
Read More »ফরিদগঞ্জে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর মহিলা দল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আম্বিয়া ইউনুস ফাউন্ডেশনের অডিটোরিয়ামে কেন্দ্রীয় বিএনপি’র সদস্য ও ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মোতাহার হোসেন পাটওয়ারী নির্দেশে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছাত্রদল নেতা অনিক হাসান মাসুমের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা দলের যুগ্ম ...
Read More »গুজবের বিরুদ্ধে সতর্ক থাকাতে হবে : এসপি
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সকল পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্বারোপ করেছেন চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়া রোধে সর্বস্তরের মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ফরিদগঞ্জ থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত ওপেন হাউজ-ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এসপি। তিনি আরও বলেন, প্রতিমা নির্মাণ থেকে ...
Read More »ফরিদগঞ্জে অসুস্থ বিএনপি নেতার পাশে লায়ন মো. হারুনুর রশীদ
জীবনের কঠিন সময়ে পাশে দাঁড়ানো মানুষই প্রকৃত আপনজন। রাজনীতিতে যিনি নেতাকর্মীদের সুখে-দুঃখে সবসময় এগিয়ে আসেন, তিনিই প্রকৃত অভিভাবক। এমনই মানবিক নেতৃত্বের পরিচয় দিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশীদ। সম্প্রতি ফরিদগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপি নেতা স্বপন পাটোয়ারীর গুরুতর অসুস্থতার খবর পেয়ে তার পাশে দাঁড়িয়েছেন তিনি। দুটি কিডনি নষ্ট ...
Read More »ফরিদগঞ্জে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযানে ২৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। শনিবার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার দক্ষিণ আলগী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান অভিযানে নেতৃত্ব দেন। এসময় ফরিদগঞ্জ আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা অংশ নেন। সেনাবাহিনীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো ...
Read More »ফরিদগঞ্জে প্রেমিকার সাথে অভিমানে যুবকের আ-ত্ম-হ-ত্যা
চাঁদপুরের ফরিদগঞ্জে প্রেমিকার সাথে অভিমান করে আল আমিন (১৮) নামের এক যুবক আত্মহত্যা করেছে। রোববার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার ৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়নের আইটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আল আমিন স্থানীয় একটি ওয়াকশপে কাজ করত। সে মোবাইল ফোনে এক মেয়ের সঙ্গে কথা বলত। এ নিয়ে দুজনের মধ্যে অভিমান তৈরি হলে আল আমিন নিজের ঘরে ...
Read More »ফরিদগঞ্জে কচুক্ষেত থেকে স্কুলছাত্রের লা-শ উদ্ধার
চাঁদপুরের ফরিদগঞ্জে কচুক্ষেত থেকে মেহেদী হাসান সাইমুন (১৩) নামের এক কিশোরের নিথর দেহ উদ্ধার হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে পৌরসভার পূর্ব বড়ালী গ্রামের তলি খেত থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃত সাইমুন বড়ালী সাহাজান কবির উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র এবং কৃষক রফিকুল ইসলামের একমাত্র ছেলে। পড়াশোনার পাশাপাশি ছিল কচুর লতি খাওয়ার শখ। সেই শখ পূরণ করতেই বিকেলে বাড়ি ...
Read More »ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ফরিদগঞ্জে জশনে জুলুসে র্যালি
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় চাঁদপুরের ফরিদগঞ্জে উদযাপিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা গাউছিয়া কমিটির উদ্যোগে চরপাড়া মোহাম্মদীয়া তৈয়্যবিয়া মাদ্রাসার সামনে থেকে একটি বর্ণাঢ্য জশনে জুলুস বের হয়। কালিমা খচিত পতাকা, ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে হাজারো ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মাদ্রাসা মাঠে এসে বিশেষ দোয়া ও ...
Read More »ফরিদগঞ্জে বিএনপির সংবাদ সম্মেলন
চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ওসির বিরুদ্ধে মানববন্ধনে হামলাকারীরা বর্তমান উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের কেউ নয় বলে দাবি করেছেন উপজেলা বিএনপি নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মো. মঞ্জিল হোসেন সংগঠনের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন,“৫ আগস্টের পর দেশের ...
Read More »সত্য প্রকাশ হোক- সে যেই হোক না কেন : এম এ হান্নান
“সাংবাদিকরা জাতির বিবেক। দেশের যেকোনো দুর্যোগে আপনারাই সামনে থেকে নেতৃত্ব দেন। ২৪-এর গণঅভ্যুত্থানেও তা আমরা দেখেছি। পতিত সরকারের কালো থাবা থেকে দেশ মুক্ত হওয়ার পর আপনারা এখন স্বাধীনভাবে কাজ করছেন। আমি চাই—আপনারা প্রকৃত সত্য তুলে ধরবেন, তা আমার বিরুদ্ধেও হলেও লিখবেন। কারণ সত্য প্রকাশ না হলে মিথ্যার আবরণেই ঢেকে যাবে।” বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফরিদগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur