চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার উদ্যোগে এবং আইইউজিপি প্রকল্পের সহযোগিতায় দুঃস্থ ও অসহায় নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে ২৫ জন নারীকে নিয়ে ৭ দিনব্যাপী নকশিকাঁথা সেলাই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) বিকেলে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সেটু কুমার বড়ুয়া। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি সাধারণ কাঁথার মূল্য ৫০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত হয়ে ...
Read More »ফরিদগঞ্জে হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি ও সভা
জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ২০২৫ ও বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে ফরিদগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ অক্টোবর ২০২৫) বিকেলে ফরিদগঞ্জ পৌরসভার উদ্যোগে এবং আইইউজিপি প্রকল্পের সহযোগিতায় এ র্যালি বের করা হয়। র্যালিটি পৌরসভা কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌরসভা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর নির্বাহী কর্মকর্তা শাহ সুফিয়ান খানের ...
Read More »হাজারও নেতাকর্মী নিয়ে বিএনপির ৩১ দফা বিতরণ করলেন এমএ হান্নান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এর লক্ষ্যে লিফলেট বিতরণ ও শোডাউন করেছে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এমএ হান্নান। রবিবার (১৯ অক্টোবর) বিকেলে ফরিদগঞ্জের বিভিন্ন এলাকা থেকে হাজারও নেতাকর্মী জড়ো হন উপজেলা বাসস্ট্যান্ড এলাকায়। দলীয় মনোনয়ন পেলে ও জনগণের ভোটে এমপি নির্বাচিত হতে পারলে ফরিদগঞ্জের মানুষের মৌলিক অধিকার আদায়ে ...
Read More »বিএনপি সবসময় জনগণের অধিকার আদায়ের পক্ষে কাজ করেছে : মোতাহার হোসেন পাটওয়ারী
চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপি রাষ্ট্র মেরামতের ৩১ দফা দাবির প্রচার কার্যক্রমের অংশ হিসেবে কেন্দ্রীয় বিএনপি’র সদস্য মোতাহার হোসেন পাটোয়ারীর উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর শনিবার বিকেলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটওয়ারী নেতাকর্মীদের নিয়ে লিফলেট বিতরণ করেন। উপজেলার সদর বাজারের আইফা ফাউন্ডেশন ...
Read More »আমাদের মধ্যে বিভাজন নয়, ঐক্যই হবে মূল শক্তি: লায়ন হারুনুর রশিদ
রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলাজুড়ে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য এবং ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী লায়ন মো. হারুনুর রশিদ। রবিবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের চান্দ্রা বাজার, বাড়ঘা বাজারসহ বিভিন্ন এলাকায় এ ...
Read More »ফরিদগঞ্জে শেখ রাসেলের জন্মদিন পালনকে কেন্দ্র করে তোলপাড়
চাঁদপুরের ফরিদগঞ্জে শেখ রাসেলের জন্মদিন পালনকে কেন্দ্র করে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, এবং পুলিশ সংশ্লিষ্টদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের চান্দ্রা বাজারের উত্তর পাশের খাড়খাদিয়া গাজী বাড়িতে শেখ রাসেলের জন্মদিন পালন করেন ওয়ার্ড আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড ...
Read More »ফরিদগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন মতলব উত্তর
উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ২১তম চাঁদপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর স্টেডিয়ামে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর রোমাঞ্চকর টাইব্রেকারে ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থাকে ৪-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থা দল। ফাইনাল ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যান ...
Read More »ফরিদগঞ্জে আন্ত:জেলা শীর্ষ মাদক কারবারি গ্রেফতার
চাঁদপুরের ফরিদগঞ্জে সেনাবাহিনীর অভিযানে আন্তজেলা শীর্ষ মাদক কারবারি ও ১৩ মামলার আসামি আব্দুর রহিম ওরফে রনি (৪০) কে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার করেছে যৌথবাহিনী। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে ফরিদগঞ্জে অবস্থানরত সেনাবাহিনী ও থানা পুলিশের সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে বর্ডার বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় আব্দুর রহিমের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার ...
Read More »ফরিদগঞ্জে স্বামীর সাথে ঝগড়া করে কেরোসিন ঢেলে স্ত্রীর আত্মহত্যার চেষ্টা
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় কেরোসিন তেল ঢেলে নিজেই শরীরে আগুন দিল দু সন্তানের জননী মিতু আক্তার (১৮)। চিকিৎসক জানিয়েছেন এতে তার শরীরের ৮০ শতাংশ আগুনে পুড়ে গেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নয়ারহাট উত্তর হাসা গ্রামের মিজি বাড়িতে এ ঘটনা ঘটে। জানা যায়, স্বামী অটোরিকশা চালক রাকিব হাসানের সাথে পারিবারিক ভাবে মিতু আক্তার (১৮) এর বিয়ে হয়। ...
Read More »ফরিদগঞ্জে হুমায়ুন কবির বেপারীর পক্ষে লিফলেট বিতরণ
চাঁদপুরের ফরিদগঞ্জে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হুমায়ুন কবির বেপারীর পক্ষে ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন স্থানীয় নেতা-কর্মীরা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের চৌরঙ্গী বাজার ও কড়ৈতলী বাজারসহ আশপাশের এলাকায় এ লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। ভার্চুয়ালি যুক্ত হয়ে হুমায়ুন কবির বেপারী বলেন, “আমরা জনগণের অধিকার ও গণতন্ত্র ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur