Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ

ফরিদগঞ্জ

এম. এ. হান্নানকে মনোনয়নের দাবিতে অবরোধ, বিক্ষোভ মিছিল

চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলার আহ্বায়ক আলহাজ্ব এম. এ. হান্নানকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন না দেওয়ায় বিক্ষোভ মিছিল, সমাবেশ ও টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে নেতাকর্মীরা। শনিবার (৩ নভেম্বর) রাত সাড়ে১১ থেকে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে থানার মোড়ে সমাবেশে মিলিত হন নেতাকর্মীরা। বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ...

Read More »

মাদক সেবনের দায়ে ফরিদগঞ্জে যুবদল নেতাকে অব্যাহতি

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক বিল্লাল গাজীকে মাদক সেবনের অভিযোগে সংগঠন থেকে অব্যাহতি দিয়েছে ইউনিয়ন যুবদলের আহবায়ক ও সদস্য সচিব। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ ইসমাইল হোসেন ও সদস্য সচিব মোঃ হাছানের সাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয় ৫ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মাদক সেবনের সাথে জড়িত থাকার অভিযোগে তাকে সকল ...

Read More »

ফরিদগঞ্জে উচ্ছ্বাস- ধানের শীষের বাহক লায়ন হারুনুর রশিদ

চাঁদপুর–৪ (ফরিদগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপি’র ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদ। দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের প্রায় ২৩৭টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেন। এ সময় দলের স্থায়ী কমিটি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্যসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ...

Read More »

ফরিদগঞ্জে ইউপি সদস্য গ্রেফতার

চাঁদপুরের ফরিদগঞ্জে মাদক ও চুরির ১৪ মামলার আসামি এবং ১৪ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইউপি সদস্য মাসুদ মিজিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩ নভেম্বর) রাতে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.শাহ্ আলমের নির্দেশে এএসআই জুমায়েত জুয়েল সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের লাউতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন। গ্রেফতারকৃত মাসুদ মিজি (মাসুদ মেম্বার) গুপ্টি পশ্চিম ইউনিয়নের ...

Read More »

ফরিদগঞ্জে যুবদলের বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী কর্তৃক ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন সম্পর্কে কুরুচিপূর্ণ ও ভিত্তিহীন বক্তব্য দেওয়ার প্রতিবাদে চাঁদপুরের ফরিদগঞ্জে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে উপজেলা যুবদল। সোমবার (৩ নভেম্বর) বেলা সাড়ে এগারোটায় ফরিদগঞ্জ থানার সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর শহরের কালিরবাজার চৌরাস্তা হয়ে সংক্ষিপ্ত সমাবেশ ও কুশপুত্তলিকা দাহের মধ্য ...

Read More »

ফরিদগঞ্জ খাজুরিয়া বহুমুখী উবির নির্বাচন স্থগিত

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়সহ দেশের অন্যান্য বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) সাইয়েদ এ. জেড. মোরশেদ আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়। পত্রে বলা হয়েছে, “প্রশাসনিক ও নীতিগত কারণে বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদের নির্বাচন ...

Read More »

দুপক্ষের চাপাচাপিতে জনসাধারণের চলাচলের পথে বাঁধা

ফরিদগঞ্জে দু’পক্ষের চাপাচাপিতে জনসাধারণের চলাচলের পথে বাঁধা হয়ে দাড়িয়েছে। প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছেন এলাকাবাসী। তবে চলাচলের পথ এক পক্ষের দিকে চাপিয়ে দিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে মব সৃষ্টি অভিযোগ উঠেছে। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি জানতে পেরে সরেজমিনে গিয়ে উভয় পক্ষকে বসার আহবান জানান। জানাযায়, ফরিদগঞ্জ উপজেলার ৩ নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের চালিয়াপাড়া গ্রামের সর্দার বাড়ীর পশ্চিম দক্ষিণ কর্ণারে সিরকালিয়া মৌজায় মূলত বিরোধীয় বিষয়টি। ...

Read More »

ফরিদগঞ্জ বিএনপির যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম ইন্তেকাল

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দুইবারের সাবেক ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম চৌধুরী আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২ নভেম্বর ২০২৫) রাত তিনটার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মফিজুল ইসলাম চৌধুরী ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর ...

Read More »

বিএনপি নেতা কাজী রফিকের পিতার জানাজায় হাজারো মানুষের ঢল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সাবেক দপ্তর সম্পাদক, এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাজী রফিকের পিতার জানাজায় বিএনপির নেতাকর্মীসহ হাজারো মুসল্লির ঢল নেমেছে। শনিবার (১ নভেম্বর) সকালে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন কাজী রফিকের পিতা আলহাজ্ব মাওলানা ফখরুল ইসলাম কাজী (ইন্না লিল্লাহি ...

Read More »

মাদক ও কিশোর গ্যাং থেকে দূরে রাখতে খেলাধুলা অন্যতম কার্যকর উপায়: এসপি

চাঁদপুরের ফরিদগঞ্জে জমকালো আয়োজনে শুরু হয়েছে ফরিদগঞ্জ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫। শনিবার (১ নভেম্বর) বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী এ.আর. পাইলট মাঠে বর্ণাঢ্য উদ্বোধনের মাধ্যমে মাসব্যাপী এ টুর্নামেন্টের সূচনা হয়। এবারের টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার আব্দুর রকিব পিপিএম (বার)। তিনি বলেন, শিক্ষার পাশাপাশি ক্রীড়া একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শিক্ষার্থীদের মেধার বিকাশের ...

Read More »