কচুয়া উপজেলার ৪১নং তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণি শিক্ষার্থী সামিয়া রহমান (৫) অগ্নিদগ্ধে মারা যাওয়ার ঘটনায় দায়িত্ব অবহেলায় ওই বিদ্যালয়ের ৮ সহকারী শিক্ষককে বরখাস্তের পর এবার প্রধান শিক্ষক মাসুক হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার চট্টগ্রাম বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ের উপ-পরিচালক আতাউর রহমান এর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত হয় বলে উপজেলা শিক্ষা অফিসার পারভীন সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া ...
Read More »কচুয়ায় তুচ্ছ ঘটনায় স্বামী স্ত্রী ও মেয়ের উপর হামলার অভিযোগ
চাঁদপুরের কচুয়া উপজেলার পালগিরী গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা মেয়ে সহ ৫জনকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকেলে উপজেলার পালগিরী গ্রামে কমর উদ্দিন মুন্সি বাড়িতে এ হামলা ও মারধরের ঘটনা ঘটে। হামলায় আহতরা হচ্ছেন, পালগীরি গ্রামের অলি উল্লাহর স্ত্রী কাজল বেগম, তার স্বামী অলি উল্লাহ, ছেলে মামুন, মেয়ে ছালমা আক্তার ও আছমা আক্তার। আহতরা বর্তমানে ...
Read More »কচুয়ায় আওয়ামী লীগ-যুবলীগের নেতা গ্রেফতার
চাঁদপুরের কচুয়া পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা সেলিম মোর্শেদ ও ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. মোখলেছুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পৃথক অভিযান চালিয়ে কচুয়া বাজার থেকে ডিবি পুলিশ ও কচুয়া থানা পুলিশ তাদের গ্রেফতার করে। মির্জা সেলিম মোর্শেদ কুটিয়া লক্ষীপুর গ্রামের আবুল বাসার মির্জার পুত্র ও মোখলেছুর রহমান বালিয়াতলী গ্রামের আবুল বাসারের পুত্র। এ ব্যাপারে ...
Read More »কচুয়ায় কৃষকদের উদ্ধুদ্ধকরনে তিনদিন ব্যাপী কৃষি মেলা উদ্বোধন
চাঁদপুরের কচুয়ায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদের উদ্ধুদ্ধকরনে ৩দিন ব্যাপী কৃষি মেলা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন। এতে ১২টি স্টল প্রদর্শনী স্থান পেয়েছে। মেলাটি আগামী ৬ ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত চলবে। এতে কৃষকদের কৃষি চাষাবাদে আগ্রহী,উদ্ধুদ্ধ ও উৎসাহিত করতে এমন মেলার উদ্যোগ নেয়া হয়। ...
Read More »কচুয়ায় যুবলীগ নেতা রোমানসহ ৩ জন গ্রেফতার
চাঁদপুরের কচুয়া উপজেলার বদরপুর গ্রামে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আনম এহছানুল হক মিলনের ২০২২ সালে ইফতার পার্টিতে হামলা ও গাড়ি ভাংচুরের মামলায় ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আটককৃতরা হলো বিতারা ইউনিয়ন ৪নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি রোমান সরকার, স্থানীয় অধিবাসী ইয়ার হোসেন ও ইয়াছিন গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার রাতে বাইছারা বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। স্থানীয়দের দাবি ...
Read More »কচুয়ায় দুই সন্তান রেখে প্রবাসীর স্ত্রী উধাও!
চাঁদপুরের কচুয়া উপজেলার সহদেবপুর গ্রামে বাবার বাড়িতে দুই সন্তানকে পাঠিয়ে প্রবাসী স্বামীর নগদ অর্থ হাতিয়ে নিয়ে রুনা আক্তার (২৮) নামে এক গৃহবধু উধাও হওয়ার চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। এ ঘটনায় গৃহবধূর শশুর বাবুল মিয়া বাদী হয়ে ১৩ ডিসেম্বর রুনা আক্তারের বিরুদ্ধে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় ১৫ বছর আগে ইসলামি শরিয়া ...
Read More »বিনা স্বার্থে অসহায় রোগীদের কল্যাণে কাজ করা সত্যিই প্রশংসার দাবিদার
চাঁদপুর সদর উপজেলার বাগাদী নানুপুর চৌরাস্তা মোড়ে অবস্থিত চাঁদপুরজমিন হাসপাতালে ডায়াগনস্টিক সেন্টারে চক্ষু চিকিৎসার শিবির অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে চাঁদপুরজমিন টাওয়ারে চক্ষু চিকিৎসা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনের কুনমিংয়ে বাংলাদেশের সাবেক কনসালজেনারেল, সাবেক মহাপরিচালক পররাষ্ট্র মন্ত্রণালয়, সাবেক কাউন্সিলর এবং দূতালয় প্রধান বাংলাদেশ দূতাবাস ভিয়েতনাম ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (অবসরপ্রাপ্ত) এ এফ এম আমিনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুরজমিন ...
Read More »কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজে পিঠা উৎসব ও ক্রীড়া প্রতিযোগিতা
‘এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই তারুন্যের উৎসব-২০২৫’ উপলক্ষে কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও পিঠা উৎসবের আয়োজন করা হয়। বৃহস্পতিবার এ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ মুহাম্মদ জাকির উল্লাহ’র সভাপতিত্বে এসময় কলেজ শিক্ষক পরিষদের প্রধান সমন্বয়কারী মাকসুদা আক্তার,অনুষ্ঠানের আহ্বায়ক নাজির আহমেদ,সদস্য সচিব মোহাম্মদ আশিকুর রহমান মজুমদার,সদস্য ...
Read More »বারৈয়ারা উবির বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী সভা
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই আহ্বানে চাঁদপুরের কচুয়া উপজেলার বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের সভাপতি ও কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মুহামম্দ হেলাল চৌধুরীর সার্বিক পরামর্শে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম। সিনিয়র শিক্ষক ফয়েজ আহমেদ তালুকদার ও মনির হোছাইনের যৌথ পরিচালনায় এসময় বিদ্যালয়ের সিনিয়র ...
Read More »সাচারে আওয়ামী লীগকে প্রতিহত করতে বিএনপির বিক্ষোভ মিছিল
আগামী ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের দেশ ব্যাপী কর্মসূচি ঘোষনা দেয়ার প্রতিবাদে ওই কর্মসূচি প্রতিহত করার দাবি জানিয়ে চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে বিএনপি নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে দুভাগে বিভক্ত বিএনপির একত্রিত হয়ে সাচারে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিহত করার ঘোষনা দিয়ে এ মিছিল সমাবেশ বের করা হয়। মিছিলটি সাচার ডাকবাংলো সামনে থেকে শুরু করে পুরো বাজার প্রদক্ষিন শেষে ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur