পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নাকচ হয়ে যাওয়ার পর দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদ ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট আরিফ আলভি। রোববার ৩ এপ্রিল জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি অনাস্থা প্রস্তাব নাকচ করে দেয়ার পর ইমরান খানের পরামর্শে আইনসভা ভেঙে দেন প্রেসিডেন্ট। এ পরিস্থিতিতে আগামি তিন মাস অর্থাৎ ৯০ দিনের মধ্যে দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার ...
Read More »যুক্তরাষ্ট্রে ৫ শতাধিক মসজিদে চলছে ‘খতম তারাবীহ’
যুক্তরাষ্ট্রে শনিবার (২ এপ্রিল) থেকে পবিত্র মাহে রমজান শুরু হয়েছে। এ উপলক্ষ্যে গত শুক্রবার রাতে প্রথম তারাবীহ’র নামাজ অনুষ্ঠিত হয়। আজ শনিবার সন্ধ্যায় প্রথম ইফতারির জন্য যুক্তরাষ্ট্রের বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে চলে ব্যাপক প্রস্তুতি। বিভিন্ন অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের দ্বারা পরিচালিত পাঁচ শতাধিক মসজিদে চলছে ‘খতম তারাবীহ’। পাশাপাশি চলছে প্রতিদিনের ইফতার মাহফিলও। কয়েকটি অঙ্গরাজ্যের দুই-তিনটি শহর ব্যতীত বেশিরভাগ এলাকায় প্রবাসী বাংলাদেশিরা গত ...
Read More »শ্রীলংকার কলম্বোতে কারফিউ জারি
শ্রীলংকার রাজধানী কলম্বোতে আবারও কারফিউ জারি করা হয়েছে। অবনতিশীল অর্থনৈতিক সঙ্কটের প্রেক্ষাপটে ক্ষুব্ধ জনতা প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বাসভবনে ঢুকে পড়ার চেষ্টা করার প্রেক্ষাপটে পুলিশ কারফিউ জারি করেছে। বৃহস্পতিবার রাতে মিডিয়ায় পাঠানো এক বিবৃতিতে পুলিশপ্রধান সি ডি বিক্রমারত্ন এ ঘোষণা দেন। খবর আলজাজিরার। তিনি বলেন, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কলম্বোর বেশির ভাগ এলাকায় কারফিউ বলবত থাকবে। প্রতিবেদনে বলা হয়েছে, এর ...
Read More »৮৮ বছরে প্রথম তারাবি হতে যাচ্ছে আয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদে
রমজানে তুরস্কের প্রাচীন শহর ইস্তাম্বুলের আয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদে ৮৮ বছর পর তারাবির নামাজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ ছাড়া মসজিদটিতে রমজান মাস উপলক্ষে বেশ কিছু আয়োজনও থাকবে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদুলো এজেন্সি। আয়া সোফিয়াকে ১৯৩৪ সালে জাদুঘরে রূপান্তরিত করা হয়। তবে ২০২০ সালে এটি আবারও মসজিদের মর্যাদা ফিরে পায়। ওই বছরের ২৪ জুলাই মসজিদটিকে নামাজের জন্য খুলে দেয়া ...
Read More »তুরস্কের মধ্যস্থতায় ইউক্রেন থেকে রাশিয়ার সেনা প্রত্যাহার শুরু
তুরস্কের মধ্যস্থতায় শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চল থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে রাশিয়া। ইউক্রেনের সংবাদমাধ্যম আরটি জানায়,রাজধানী কিয়েভের চারপাশে এবং উত্তরাঞ্চলীয় চেরনিহিভ শহরে তাদের সামরিক তৎপরতা উল্লেখযোগ্য মাত্রায় কমিয়ে দেবে রাশিয়া। খবর ডয়েচে ভেলে ও ইয়েনি শাফাকের। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর এ প্রথম যুদ্ধ বন্ধে কোনো ইতিবাচক পদক্ষেপ দৃশ্যমান হচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ ...
Read More »রমজানে ইয়েমেনে যুদ্ধবিরতি ঘোষণা
আগামি ২ এপ্রিল থেকে মধ্যপ্রাচ্যে শুরু হতে পারে পবিত্র রমজান। রমজানে ইয়েমেনে যুদ্ধবিরতি ঘোষণা করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। মঙ্গলবার এক ঘোষণায় বুধবার থেকেই সামরিক অভিযান বন্ধ রাখা হবে বলে জোটের পক্ষ থেকে জানানো হয়েছে। রমজানে যুদ্ধবিরতি মেনে চলতে জাতিসংঘের আহ্বানের পর এ ঘোষণা দিল সৌদি জোট। খবর আলজাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, একটি শান্তিচুক্তিতে পৌঁছাতে এবং দারিদ্র্যপীড়িত দেশটিতে সৃষ্ট ...
Read More »মুক্তিযোদ্ধা উত্তরাধিকারীদের বৃত্তি দিচ্ছে ভারত
বাংলাদেশের স্বাধীনতায় বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ভারত সরকার প্রতি বছর মুক্তিযোদ্ধা উত্তরাধিকারীদের বৃত্তি প্রদান করে। মুক্তিযোদ্ধা এ বছর ১ হাজার ৪৯৭ জন শিক্ষার্থী এ বৃত্তি পাচ্ছেন। ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৫০১ জন উচ্চ মাধ্যমিক ও ৯৯৬ জন স্নাতক পর্যায়ের। ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার (ডিবিটি) পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীর ব্যাংক অ্যাকাউন্টে ...
Read More »বাংলাদেশের স্বাধীনতা দিবসে রিয়াদের কিংডম টাওয়ার লাল সবুজে সজ্জিত
বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সৌদি আরবের রাজধানী রিয়াদের আইকনিক কিংডম টাওয়ারকে গতকাল সন্ধ্যায় লাল সবুজ আলোয় সজ্জিত করা হয়েছে। রিয়াদে বসবাসরত বাংলাদেশি অভিবাসীগণ আনন্দ উৎসাহ নিয়ে এ আলোক সজ্জা উপভোগ করেন। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এই প্রথমবারের মত রিয়াদের কিংডম টাওয়ারকে লাল সবুজ আলোয় সজ্জিত করা হয়। এ উপলক্ষ্যে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ...
Read More »জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষকের স্বীকৃতি দিলেন বোস্টন সিটি
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন সিটি কর্তৃপক্ষ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষকের স্বীকৃতি পদান করে প্রতিবছর বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস পালনের ঘোষনা দিয়েছেন। গত পাঁচ বছর আগে নেওয়া এ সিদ্ধান্ত এখন বহাল রেখেছেন বোস্টন সিটি কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের ন্যায় বোস্টন সিটি কর্তৃপক্ষও বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস পালন করবে বলে ঘোষনা দেন সাবেক বোস্টন সিটির সাবেক কাউন্সিলর টিটো জ্যাকসন। এর ...
Read More »বিশ্বে করোনায় আক্রান্ত সাড়ে ৪৭ কোটি : মৃত্যু ৬১ লাখ
বিশ্বব্যাপি চলমান করোনাভাইরাস মহামারিতে আক্রান্তের সংখ্যা ৪৭ কোটি ৫৪ লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী,বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৭ কোটি ৫৪ লাখ ৮৩ হাজার ৫১৪ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬১ লাখ চার হাজার ১১৩ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৭ কোটি ৯৮ লাখ ৪৪ হাজার ৩৬৪ ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur