Home / আন্তর্জাতিক

আন্তর্জাতিক

মার্কিনদের এই প্রথম সিরিয়ায় বিমান হামলা

সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে চালান মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় চার সরকারি সেনা নিহত হয়েছে বলে সোমবার যুক্তরাজ্যভিত্তিকি একটি মানবাধিকার গোষ্ঠী এ খবর জানিয়েছে। সিরিয়ার দিয়ের আল জোর প্রদেশে জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে ওই হামলা চালান হয়েছিল। সোমবার সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটস গ্রুপ জানিয়েছে, দিয়ের আল জোর প্রদেশের আয়াশ শহরের সায়েক সামরিক ঘাঁটিতে ওই বিমান হামলা চালিয়েছে ...

Read More »

প্রবাসী বাংলাদেশি মালয়েশিয়ান ‘মিষ্টি বউ’দের আয়োজন

প্রবাসী বাংলাদেশিদের মালয়েশিয়ান ‘মিষ্টি বউ’রা আয়োজন করেছেন এক জমকালো গালা নাইট। শনিবার কুয়ালালামপুরের গ্র্যান্ড কন্টিনেন্টাল হোটেলে ‘মিষ্টি বউদের’ সংগঠন কেলাব স্ত্রী বা কেআইবি আয়োজন করে এ অনুষ্ঠানের। স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় শুরু হয় মূল অনুষ্ঠানের। পরিবেশন করা হয় মালয়েশিয়া এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত। মালয়েশিয়ানদের কণ্ঠে বাংলাদেশের জাতীয় সঙ্গীত শুনে অনুষ্ঠানে আগত অতিথিরা অভিভূত হয়ে পড়েন। মালয়েশিয়ান নারীরা সালোয়ার কামিজ, লেহেঙ্গা ...

Read More »

লন্ডনে হামলা : আহত ৩

পূর্ব লন্ডনের একটি টিউব স্টেশনে হামলা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনজন যাত্রী আহত হয়েছেন যাদের মধ্যে একজনের অবস্থা গুরুত্বর। খবর বিবিসি বাংলা। লেটনস্টোনে যাত্রীদের লক্ষ্য করে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৭টায়। রোববার সকালে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, ব্রিটেনের পুলিশ পূর্ব লন্ডনের টিউব স্টেশনে হামলার এই ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে দেখছে। একজন ব্যক্তি ছুরি দিয়ে ...

Read More »

নেড়ি কুকুরই আগলে রাখলো ফেলে দেয়া সন্তানকে

২১ ফেব্রুয়ারি ভাষা দিবসে ছেলের জন্ম৷ তার আগেই অবশ্য নাম ঠিক করে ফেলেছিলেন মা৷ অনিকেত৷ তবে নামের মানেটা জানতেন না বাবা-মা কেউই৷ গত শুক্রবার রাতের অন্ধকারে দুধের শিশুকে মা-বাবা যখন ট্রেনের কামরায় ফেলে চলে যান, তখন আক্ষরিক অর্থেই ঘরছাড়া হয়েছিল অনিকেত৷ কিন্ত্ত এক সপ্তাহের মাথায় ফের নিজের ঠিকানা খুঁজে পেল পরিত্যক্ত সেই শিশু৷ গত শনিবার ডায়মন্ড হারবার স্টেশনের লোকাল ট্রেনের ...

Read More »

তুচ্ছ কারণে গাছের সঙ্গে বেঁধে অমানবিকভাবে বধূ নির্যাতন

শিক্ষার হার যে এলাকায় যতো কম, সেই এলাকায় মাতব্বরদের দাপটও ততো বেশি। চুরি নিয়ে মুখ খোলায় হয়েছিল মারধর।গ্রামের মাতব্বরদের না জানিয়ে সেই হামলার কথা পুলিশকে জানানোয় হতে হয়েছিল ‘একঘরে’। ছাড়তে হয়েছিল এলাকা। ভাইপোর বউ-ভাত উপলক্ষে ছ’বছর বাদে গ্রামে ফিরে বছর পঁয়তাল্লিশের আবিদা বিবি (নাম পরিবর্তিত) দেখলেন, পরিস্থিতি একচুলও বদলায়নি। উল্টে হাঙ্গামা বাধানোর অভিযোগে তাঁকে তিন ঘণ্টা গাছে বেঁধে রাখা হয়। ...

Read More »

যৌনকর্মীর মেয়ে অন্ধকার অলি-গলি থেকে যেভাবে উঠে এলেন শীর্ষে

ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার এবং জাতিসংঘের পুলিশি উপদেষ্টা কিরণ বেদীর সঙ্গে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চলেছেন কলকাতার এক তরুণী কৃষ্ণা সরকার।কিন্তু কৃষ্ণা কোনও সাধারণ বাঙালি পরিবারের মেয়ে নন। একজন যৌনকর্মীর মেয়ে। যদিও নিজে আজ তৈরি করেছেন স্বতন্ত্র এক পরিচয়। কালীঘাটের এক স্বেচ্ছাসেবী সংস্থার একটি হোমের ইনচার্জ তিনি। আর আজ তাঁর সেই কাহিনি শোনাতেই পাড়ি দিচ্ছেন আমেরিকায়। আগে যে তিনি ...

Read More »

গণমাধ্যমকে ব্যর্থ হওয়ার দাবি!

বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবেলা, খাদ্য নিরাপত্তা, অভিবাসন সংকট মোকাবেলা ও সচেতনতা বাড়াতে ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে গণমাধ্যম। ব্যর্থ হয়েছে জলবায়ু পরিবর্তনের কারণগুলো চিহ্নিত করার ক্ষেত্রেও। ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-২১) ইন্টারন্যাশনাল ফান্ড অব এগ্রিকালচার ডেভেলপমেন্ট (আইএফএডি) প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে গণমাধ্যমকে এভাবেই চিহ্নিত করা হয়েছে। আইএফএডি প্রতিবেদনে বলছে, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গুরুত্বপূর্ণ কোনো ভূমিকাই রাখতে পারেনি ...

Read More »

সৌদিতে ৩৫ হাজার ৫০০ প্রবাসী কর্মহীন

সৌদি আরবে ২০১৫ সালের জুন শেষে ৩৫ হাজার ৫০০ প্রবাসী কর্মহীন হয়ে পড়েছেন। এ নিয়ে দেশটিতে সব মিলিয়ে বেকারের পরিমাণ দাঁড়ালো ৫.২ শতাংশ। শুক্রবার সৌদি আরবের প্রভাবশালী সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, একই সময়ে সৌদি নাগরিক ও প্রবাসী মিলে ৬ লাখ ৮২ হাজার ৩০০ জন কর্মহীন হয়ে পড়েছেন। জুন শেষে বেকার প্রবাসীদের সংখ্যা ...

Read More »

১৬০ মসজিদ বন্ধ করেছে ফ্রান্স সরকার

আগামী মাসগুলোতে দেড় শতাধিক মসজিদ বন্ধ করতে যাচ্ছে ফ্রান্স। প্যারিস হামলায় ১৩০ জন নিহত হওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছিল। গত ১৩ নভেম্বরের ওই হামলার পর ইতোমধ্যেই তিনটি মসজিদ বন্ধ করে দিয়েছে ফ্রান্স। এবার তারা আরো ১৬০টি মসজিদ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার সংবাদ মাধ্যম আল জাজিরাকে এ খবর ...

Read More »

বয়ফ্রেন্ডও ভাগাভাগি করে দু’বোন!

তারা জোড়া বোন। তারা আবার একে অন্যের সবথেকে কাছের বান্ধবী। পোশাক, খাবার থেকে শুরু করে গোপন কথাটি তারা একে অন্যের সঙ্গে শেয়ার করে। সে না হয় মানা গেল, তাই বলে বয়ফেন্ডেও ভাগাভাগি। হ্যা, ভিক্টোরিয়া এবং আমান্ডা দু’জনেই ভালবেসেছেন ইয়ান ডায়াজ নামে এক যুবককে। দু’বোনই ইয়ানের শয্যাসঙ্গী হয়েছেন। এবং তাতে তাদের মধ্যে কোন ক্ষোভ নেই, বরং দু’জনই খুব খুশী। আরও অদ্ভুত ...

Read More »