Home / News Room

Author Archives: News Room

ডিগ্রি ও অনার্স শিক্ষার্থীদের পরীক্ষা ছাড়া সনদ নয়

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে চলতি বছর মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা হবে না। শিক্ষার্থীদের ক্লাসে উত্তীর্ণ হওয়ার বিষয়টি মূল্যায়ন করা হবে অ্যাসাইনমেন্টের মাধ্যমে। এদিকে এসএসসি ও এইচএসসির পরীক্ষা বাতিল করা হয়েছে। এছড়া জেএসসি শিক্ষার্থীদের গ্রেড বিহীন সনদ দেয়া হবে। তবে স্নাতকের শিক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে। তাদের পরীক্ষা ছাড়া সনদ দেয়া ঠিক হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ২১ অক্টোবর বুধবার ...

Read More »

সালিশে ধর্ষণের ঘটনা মীমাংসা ‘ফৌজদারি অপরাধ’ কেন নয় : হাইকোর্ট

মোবাইল ফোনে মামলা পরিচালনার কথা চিন্তা করছে হাইকোর্ট

ধর্ষণের ঘটনা সালিশের মাধ্যমে মীমাংসা করা ‘ফৌজদারি অপরাধ’ হিসেবে কেন গণ্য করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এ বিষয়ে হাইকোর্টে চলমান অন্যান্য মামলা সম্পর্কে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। ২১ অক্টোবর বুধবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইয়াদিয়া জামান। রাষ্ট্রপক্ষে ...

Read More »

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে করোনা ও উপসর্গে ৪ মৃত্যু

করোনা ও উপসর্গে

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ২৪ ঘন্টায় ৪জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে বুধবার সকাল পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে। চাঁদপুরে দীর্ঘদিন পর করোনায় আক্রান্ত অবস্থায় মৃত্যুর ঘটনা ঘটলো। তাছাড়া সাম্প্রতিক সময়ে স্বল্প সময়ের ব্যবধানে উপসর্গে সর্বাধিক মৃত্যুর ঘটনা এটি। হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনায় আক্রান্ত অবস্থায় আলফাতুন্নেছা (১২৪ বছর) নামের এক বয়োবৃদ্ধা মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার ...

Read More »

নৌযান ধর্মঘটে চাঁদপুরে স্বাভাবিক নিয়মেই চলছে যাত্রীবাহী লঞ্চ

যাত্রীবাহী লঞ্চ।

নৌযান-ধর্মঘটে চাঁদপুরে স্বাভাবিক নিয়মেই চলছে যাত্রীবাহী লঞ্চ। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর থেকে নির্ধারিত সময়ে ঢাকা ও বরিশালগামী লঞ্চগুলো ছেড়ে যেতে দেখা গেছে। এদিকে ১৯ অক্টোবর সোমবার দিবাগত রাত ১২টা এক মিনিট থেকে শ্রমিকদের হয়রানি ও চাঁদাবাজি বন্ধসহ ১১ দফা দাবিতে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য নৌযান ধর্মঘটের ডাক দিয়েছে নৌযান শ্রমিক ফেডারেশন। তবে এ ধর্মঘটের আওতায় নেই যাত্রীবাহী লঞ্চ। মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের ...

Read More »

চাঁদপুর পৌরসভায় নির্বাচিতদের শপথ গ্রহণের তারিখ নির্ধারণ

chandpur pourashava

চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২৪ অক্টোবর শনিবার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১১টায় চাঁদপুরে অনুষ্ঠেয় শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার। গত ১০ অক্টোবর চাঁদপুর পৌরসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফলাফলের সরকারি গেজেট প্রকাশিত হয়েছে গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর)। এই নির্বাচনে মেয়র পদে বিপুল ভোটে নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত ...

Read More »

তৃতীয় গ্রেডে যাচ্ছে চাঁদপুরসহ দেশের ৯৮ কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষ পদ

education-minister

দেশের অনার্স মাস্টার্স পর্যায়ের ৯৮টি সরকারি কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষ পদে কর্মরত অধ্যাপকদের চাকরি তৃতীয় গ্রেডে উন্নীত হচ্ছে। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের অধ্যাপক পদে কর্মরত এসব কর্মকর্তারা বর্তমানে জাতীয় বেতন স্কেলের চতুর্থ গ্রেডভুক্ত। তাদের তৃতীয় গ্রেডভুক্ত করতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কাছে প্রস্তাব চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ১৯ অক্টোবর সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সূত্র নিশ্চিত করে জানায় অনার্স মাস্টার্স পর্যায়ের ...

Read More »

রিজভীর স্থলে এমরান সালেহ প্রিন্স

এমরান সালেহ প্রিন্স

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী অসুস্থ হওয়ায় দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে কেন্দ্রীয় দফতরের দায়িত্ব দেয়া হয়েছে। তাকে অতিরিক্ত দায়িত্ব সাময়িকভাবে পালন করতে বলা হয়েছে। সোমবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চির্ঠিতে এই নির্দেশ দেয়া হয়। চিঠিতে বলা হয়, ‘বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অসুস্থ হয়ে পড়ায় নির্দেশক্রমে তিনি সুস্থ না ...

Read More »

বহু গুণে গুণান্বিত চাঁদপুরের মেয়ে মনিরা

চাঁদপুরের মেয়ে মনিরা

চাঁদপুরের মেয়ে মনিরা আক্তার। বিজ্ঞাপন ও প্রামাণ্যচিত্র নির্মাতা, নারী উদ্যোক্তা, লেখক বহু গুণে গুণান্বিত তিনি। সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠায় তিনি কর্মজীবনের গৎবাঁধা গণ্ডিতে আটকে থাকতে চাননি। নিজে কিছু একটা করতে চেয়েছিলেন। তার এ কাজে পূর্ণ সমর্থন দিয়েছেন বাবা-মা। দুই বোন তিন ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। বিশ্ববিদ্যালয় জীবনে ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে ১৯৯১ সালে এমএসএস করেন। ...

Read More »

জেএসসি ও এসএসসির ভিত্তিতে ডিসেম্বরে এইচএসসির ফলাফল

এইচএসসির ফলাফল

জেএসসি ও এসএসসির ফলাফলের ভিত্তিতে ডিসেম্বরের ২৫ তারিখের মধ্যে এইচএসসির চূড়ান্ত মূল্যায়ন ফল ঘোষণা করা হবে। টেকনিক্যাল কমিটির পরামর্শ নিয়ে গ্রেড পয়েন্ট নির্ধারণ করে শিক্ষা বোর্ডগুলো থেকে এ ফলাফল প্রকাশের প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা গেছে। ১৮ অক্টোবর রোববার এ তথ্য নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক। তিনি বলেন, জেএসসি-জেডিসি ...

Read More »

মা ইলিশ ধরার অপরাধে ১৭৮ জেলেকে সাজা

যাত্রীবাহী লঞ্চ।

নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ১৭৮ জেলেকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তৃতীয় দিন ১৬ অক্টোবর শুক্রবার পর্যন্ত অভিযানে ৩ দশমিক ৩৬ টন ইলিশ মাছ আটক করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। দেশের আটটি বিভাগে ৪৪২টি ভ্রাম্যমাণ আদালতের মোট ৩ হাজার ৫৯টি অভিযানে ১৭৮ জন জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা, মোট ৬ লাখ ৬৪ হাজার ...

Read More »