মায়ের বিয়ে হয়েছে ২০০০ সালের ১৫ জুলাই। অথচ মেয়ের জন্মতারিখ একই বছর ৮ ফেব্রুয়ারি দেখিয়ে সদ্য স্কুলপাস করা এক কিশোরীকে ফুসলিয়ে নিয়ে গিয়ে বিয়ে করার অভিযোগ পাওয়া গেছে। অথচ মেয়েটির প্রকৃত জন্ম তারিখ আরো তিন বছর পর, একই তারিখে, ২০০৩ সালে। রোববার রাঙামাটি শহরে একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কিশোরীর মা ও বাবা অভিযোগ করেছেন তাঁদের মেয়ে আজরা আতিকা ...
Read More »চাঁদপুরে জুয়া খেলার অভিযোগে আওয়ামী লীগ নেতাসহ আটক ৯
চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকসহ ৯ জনকে জুয়া খেলার অভিযোগে আটক করেছে মডেল থানা পুলিশ। শনিবার মধ্যরাতে মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এদেরকে বাবুরহাট একাদশ ক্লাব থেকে জুয়াখেলা অবস্থায় আটক করেন। আটকরা হচ্ছেন: চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুকমার কর রামু (৫৫), চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি যুবরাজ ...
Read More »চাঁদপুর-৫ থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শফিকুলের ১০ দিনের রিমান্ড
জুয়ার আখড়া বন্ধে র্যাবের অভিযানে গ্রেফতার ঢাকার কলাবাগান ক্রীড়া চক্রের সভাপতি চাঁদপুর জেলার শাহরাস্তির মোহাম্মদ শফিকুল আলম ফিরোজের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনের দুই মামলায় শনিবার পাঁচ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মামলার তদন্ত কর্মকর্তা শফিকুলকে আদালতে হাজির করে দুই মামলার প্রতিটিতে ১০ দিনের রিমান্ড আবেদন জানালে ঢাকা মহানগর হাকিম আদালতের ...
Read More »যুবকের দু’হাতের কবজি কেটে নেয়া চেয়ারম্যান গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের লোকজন রুবেল হোসেন নামের এক যুবককে তুলে নিয়ে গিয়ে দুই হাতের কবজি কেটে ফেলে। এ ঘটনায় বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে ফয়েজ চেয়ারম্যানসহ তার অপর এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করা হল। বুধবার রাতে উপজেলার পদ্মা নদীর বাঁধের নিচে রুবেল হোসেনের কবজি কেটে ফেলে চেয়ারম্যানের লোকজন। ...
Read More »প্রথা ভেঙ্গে বিয়ে করতে বরের বাড়ি গেলেন কনে -ভিডিওসহ
বিয়ে করতে সাধারণত যাত্রী নিয়ে কনের বাড়িতে যান বর। বর্তমানে যুগ পাল্টেছে। আর যুগের সঙ্গে পাল্টে যাচ্ছে বিভিন্ন পুরনো প্রথাও। বিয়ের এই পুরনো প্রথা ভেঙে দিলেন মেহেরপুরের ছেলে আর চুয়াডাঙ্গার এক তরুণীর অভিভাবক। ঢাক-ঢোল পিটিয়ে, গানের তালে তালে গাড়ির সামনে কনে বেশে বসে বরের বাড়িতে গিয়ে বিয়ে করলেন তরুণী। শনিবার ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাংনী উপজেলার চৌগাছা গ্রামে। সেখানে কনে পক্ষের ...
Read More »মতলবে আ’লীগ নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময়ে যা বললেন সাংসদ
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ¦ এডভোকেট মো. নুরুল আমিন রুহুল বলেছেন, আ.লগি সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলো জনগণের কাজে পৌছে দিতে হবে। উন্নয়নমূলক কাজের সাথে জনগণকে সম্পৃক্ত করতে হবে। এক্ষেত্রে আ.লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং জনপ্রতিনিধিদের গুরুত্ব অনেক বেশী। নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বঙ্গবন্ধুর নীতি আদর্শকে বুকে ধারণ করে যারা রাজনীতি করবে তারাই একদিন শীর্ষ নেতা হবে। এম.পি হবে মন্ত্রী ...
Read More »তৃতীয় বারের মতো শ্রেষ্ঠ অধ্যক্ষ মনিরুল
মুরাদনগর উপজেলার কোড়েরপাড় আদর্শ কলেজ এর অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম সরকার টানা তৃতীয় বারের মতো শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯-এ উপজেলা পর্যায়ে কলেজ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হন তিনি। শনিবার (২২ সেপ্টেম্বর) শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তাঁকে এ পুরস্কার তুলে দেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ। এসময় উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার ...
Read More »দেশটাকে পরিস্কার করি দিবস পালিত
‘আমার এলাকা,আমার হাতে হোক পরিস্কার’ এই স্লোগানে সারাদেশের ন্যায় চাঁদপুরের কচুয়ায় ‘পরিবর্তন চাই’ সংগঠনের আয়োজনে ও আলোর মশাল সামাজিক যুব সংগঠনের সহযোগিতায় দেশটাকে পরিস্কার করি দিবস পালন ও সদস্যদের শপথগ্রহন করা হয়েছে। শনিবার সকালে কচুয়া পৌর ভবনের সামনে থেকে একদল সমাজকর্মী বাজারের গুরুত্বপূর্ন সড়ক গুলো পরিস্কার অভিযান চালান এবং ব্যবসায়ী ও পথচারীদের রাস্তাঘাট পরিস্কার পরিচ্ছন্নতা রাখতে আহ্বান জানান। এতে কচুয়া ...
Read More »সিনিয়র সচিব শাহ কামালের পিতার জানাযা ও দাফন সম্পন্ন
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের কাপাইকাপ গ্রামের পারিবারিক কবরস্থানে সমাহিত হলেন চাঁদপুরের কৃতি সন্তান সিনিয়র সচিব শাহ্ কামাল এর পিতা মোঃ মুজহারুল হক মাস্টার । শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় কাপাইকাপ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঈদগাহে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন সিনিয়র সচিব শাহ কামালের ভাতিজা মাওলানা আবু তাহের। জানাজায় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ চাঁদপুর ...
Read More »কচুয়ায় যুবলীগ সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা
চাঁদপুরের কচুয়া উপজেলা আওয়ামী যুবলীগের মেয়াদ উত্তীর্ণ কমিটির নেতৃবৃন্দের স্বেচ্ছাচারিতা ও গঠনতন্ত্র বিরোধী কর্মকা-ের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা যুবলীগের একাংশ। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকালে কচুয়া বিশ্বরোডস্থ তৃপ্তি হোটেলের সামনে এ প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শাহপরানের সভাপতিত্বে ও যুবলীগ নেতা মোস্তফা কামালের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur