চাঁদপুরের মতলব দক্ষিণ থানা পুলিশের হাতে বৈদেশিক মুদ্রাসহ (সৌদি রিয়াল) আটক ৩ ব্যাক্তিকে ৩বছর করে সশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরো ৩ মাস বিনাশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে চাঁদপুরের জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খান এই রায় দেন। কারাদন্ডপ্রাপ্তরা হলেন-মাদারীপুর জেলার রাজৈ থানার চরমোস্তাপুর এলাকার গোলাম আলী শেখের ছেলে ...
Read More »চাঁদপুরে মাদক মামলায় দু’যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
চাঁদপুর স্টীমার ঘাট থেকে ফেন্সিডিলসহ আটক হওয়া মাদক মামলার আসামী সুজন কর্মকার (২৭) ও নয়ন মিয়া (৩০) কে যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত। মঙ্গলবার (০১ অক্টোবর) দুপুরে চাঁদপুরের জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন এই রায় দেন। কারাদণ্ডপ্রাপ্ত সুজন কর্মকার নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার কলেজ রোড ডাক্তার পাড়ার স্বর্গীয় বিদ্যুৎ কর্মকারের ছেলে ...
Read More »চাঁদপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণ মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। তিনি বলেন, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল খেলায় চাঁদপুরের সব উপজেলাই অংশ গ্রহণ করেছে। যারা ফাইনালে খেলেছে, তারাই বিজয়ী হয়েছে। আমি ...
Read More »চাঁদপুরে পাইলট কার্যক্রমের উদ্বোধনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
চাঁদপুরে ৬ষ্ঠ শ্রেনির শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক ধারাবাহিক মূল্যায়নের পাইলট প্রকল্পের কার্যক্রম এর শুভ উদ্ভোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পুরানবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয় হলরুমে পাইলট কার্যক্রমের উদ্ভোধন করেন শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জাতির পিতার সোনার বাংলা গড়তে নিরলস কাজ করে যাচ্ছেন। জাতির পিতা বলেছিলেন সোনর মানুষ গড়তে হলে সোনার মানুষ চাই। ...
Read More »‘বিশ্বকে পোলিওমুক্ত করতে রোটারীর অবদান অবিস্মরনীয়’
রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮২ বাংলাদেশ ২০১৯-২০২০ এর গভর্নর রোটা. আতাউর রহমান পীর (পিএইচএফ, এমসি) বলেছেন, বিশ্বকে পোলিও মুক্ত করতে রোটারীর অবদান অবিস্মরনীয়। এ কারনেই রোটারী ক্লাব এর গুরুত্ব অনেক বেশি। আমাদের দেশে ও সারাবিশ্বে রোটারী ক্লাব সামাজিক ও উন্নয়নমূলক কাজে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গ্রামের হতদরিদ্র, নির্যাতিত মানুষের পাশে রোটারী ক্লাব। তিনি বলেন, রোটারী ক্লাব অব মতলব এর কার্যক্রম দেখে ...
Read More »মতলব কঁচি-কাঁচা প্রি ক্যাডেট স্কুলে চুরি
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরে অবস্থিত মতলব সূর্যমুখী কঁচি-কাঁচা মেলা কর্তৃক পরিচালিত কঁচি-কাঁচা প্রি ক্যাডেট স্কুলে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। ঘটনাটি ঘটেছে ৩০ সেপ্টেম্বর গভীর রাতে। জানা যায়, চোরের দল কঁচি-কাঁচা প্রি ক্যাডেট স্কুলের পিছনের জানালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ৩টি মূল্যবান ল্যাপটপ, নগদ ১৮ হাজার টাকা ও অন্যান্য জিনিসপত্র নিয়ে যায়। স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহম্মেদ বাদল প্রতিদিনের ন্যায় ...
Read More »মতলব দক্ষিণে ১০ কৃষি কর্মকর্তার পদ শূন্য
চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলায় কৃষি কার্যালয়ের আওতায় এবং মাঠপর্যায়ে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ও উপসহকারি কৃষি কর্মকর্তার ১০টি গুরুত্বপূর্ণ পদে কোনো লোক নেই। এজন্য কৃষি কার্যক্রমে অচলাবস্থা চলছে। জানা গেছে, উপজেলা কৃষি কার্যালয়ে কৃষি সম্প্রসারণ কর্মকর্তার দুই পদ ও অতিরিক্ত কৃষি কর্মকর্তার একটি পদ গত তিন-চার বছর ধরে খালি। এ ছাড়া উপজেলার একটি পৌরসভা ও ছয়টি ইউনিয়নে উপসহকারী ...
Read More »মতলব উত্তরে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ও ক্ষুদে ডাক্তারদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম উদ্বোধন
চাঁদপুরের মতলব উত্তরন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ও ক্ষুদে ডাক্তারদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) বেলা ১১টায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৯নং দক্ষিণ ব্যসদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানোর মধ্য দিয়ে কৃমি সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শারমিন আক্তার ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ...
Read More »মতলব উত্তরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেল পলাতক আসামী গ্রেপ্তার
চাঁদপুরের মতলব উত্তর থানার এক মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত জেল থেকে পলাতক আসামী মোখলেছুর রহমানকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১ অক্টোবর) তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার সময় রাজধানীর কমলাপুর রেলষ্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে চাঁদপুরের মতলব উত্তর থানায় আনা হয়। ছেঙ্গারচর এমএম কান্দি গ্রামের আব্দুর রশিদের ছেলে তিনি। মতলব উত্তর থানার সেকেন্ডে অফিসার এসআই মো. ...
Read More »হাজীগঞ্জে সৎ ভাইদের ভয়ে ৫ বছর বাড়ি ছাড়া পরিবার
চাঁদপুরের হাজীগঞ্জে সৎ ভাইদের ভয়ে ৫ বছর ধরে বাড়ী ছাড়া এক পরিবার। বাবার মৃত্যুর পর দুই পরিবারের মধ্যে ভাংঙ্গন দেখা দেয়। আর এতে করে পথম ঘরের সন্তানদের অত্যাচার নির্যাতনে বাড়ী ছাড়া হয়েছে পরের ঘরের মা সন্তানেরা। আর এমন বাস্তবিক ঘটনা হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কূল পূর্ব ইউনিয়নের সেন্দ্রা হাজী বাড়ীর মৃত তরিকউল্ল্যা হাজীর প্রথম ঘরের সন্তানেরা ২য় ঘরের সন্তানদের বাড়ী ছাড়া ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur