বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে কোম্পানি করার প্রক্রিয়ার প্রতিবাদে (৪ আগস্ট) বৃহস্পতিবার সকালে চাঁদপুর শহর নতুনবাজার বিক্রয় ও বিতরণ বিভাগ (পিডিবি) কর্মকর্তা-কর্মচারী ঐক্য জোটের ৩য় দিনের বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ ও কর্মবিরতি অনুষ্ঠিত হয়।
এতে সভাপ্রধানের বক্তব্য রাখেন কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি ও চাঁদপুর বিক্রয় ও বিতরণ বিভাগীয় নির্বাহী প্রকৌশলী আ ফ ম মুস্তাফিজুর রহমান। বক্তব্য রাখেন উপ-বিভাগীয় প্রকৌশলী মো. ইসমাইল মিয়া, সহকারী প্রকৌশলী মো. আমিনুল ইসলাম, মো. শাহাদাত হোসেন ও উপ-সহকারী প্রকৌশলী আমান উল্লা।
সিবিএ জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশারের পরিচালনায় আরো বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মো. আলমগীর হোসেন, আহম্মদ হোসেন, নুরুল আমিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালী উল্ল্যাহ, হাসান মিয়া, কাজী মোস্তাক,শওকত হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম,দপ্তর সম্পাদক মো. জাকারিয়া, প্রচার সম্পাদক আবদুল মতিন,শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক মেজবাহ উদ্দিন, ঐক্য পরিষদ নেতা নোয়াব গাজী, বোরহান উদ্দিন, আউয়াল মজুমদার, ঐক্য পরিষদের সদস্য আলাউদ্দিন ঢালী, রহিম ঢালী প্রমুখ।
সভয় বক্তাগণ বঙ্গবন্ধুর হাতে গড়া প্রতিষ্ঠানকে রক্ষা করার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় ঐক্য পরিষদের সদস্যরা প্রতিবাদ সভা ও কর্মবিরতিতে অংশ নেন।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur
