চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের নাসিরাকান্দি বাহেরচরে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে সাবেক ইউপি সদস্য মোহনসহ সাতজনকে আটক করেছে মোহনপুর নৌ পুলিশ।
এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত দুইটি ড্রেজার ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে নাসিরাকান্দি বাহেরচর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
স্থানীয় নদী ও জলাশয়কেন্দ্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক অবৈধ বালু উত্তোলন ঠেকাতে নৌ পুলিশের এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার ও সংশ্লিষ্ট সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক/
২৭ নভেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur