Home / চাঁদপুর / ঘোষেরহাট ও হাজীগঞ্জে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
জরিমানা

ঘোষেরহাট ও হাজীগঞ্জে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৬২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) চাঁদপুরের ঘোষেরহাট, হাজীগঞ্জের হলুদপট্টি ও মকিমাবাদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নাম-ঠিকানা এবং অনুমোদনহীন শিশু খাদ্য বিক্রির দায়ে সনিয়া এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা, অবৈধভাবে জ্বালানি তেল ক্রয়-বিক্রয়ের দায়ে রাশেদ গাজীকে ১০ হাজার টাকা এবং মেয়াদবিহীন পণ্য রাখার দায়ে অনিল সাহাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানার আদেশ দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। তিনি জানান, অভিযুক্তরা ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেছেন। অভিযানে জব্দকৃত মেয়াদ ও অনুমোদনহীন নিম্নমানের শিশু খাদ্য ধ্বংস করা হয়েছে।

অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

প্রতিবেদক: আশিক বিন রহিম/
২৩ নভেম্বর ২০২৫