চাঁদপুরের মতলব পৌরসভার ৪ নং ওয়ার্ডের চরপাথালিয়া গ্রামে কবুলীয়তনামা জায়গা জবরদখল করার চেষ্টার অভিযোগ ওঠেছে উদ্দমদী গ্রামের মোহনগংদের বিরুদ্ধে। জানা গেছে মৃত শওকত আলীর ছেলে নাজিম উদ্দিনের চরপাথালিয়া মৌজার কবুলিয়তনামা জায়গা বুধবার (৪ নভেম্বর) সকালে টেটা ও লাঠিসোঁটাসহ দলবল নিয়ে জবরদখল করে ভুট্টার বীজ বপনের চেষ্টা করে মোহন,আবুল খায়ের, তাফাজ্জল,শহীদ হোসেন,সুরুজ ও আক্কাছসহ অনেকে।
চরপাথালিয়া মৌজার বিএস ৭৮,১৯৮,২০৫,২৩৭নং খতিয়ানে ৪৪৬নং দাগে ৩.২৮ একর, ৪৪৮নং দাগে ৩.২০ একর. ৪৪৭দাগে ০.২৮একর একুনে ১.০৪ একর ণুমি নিয়ে নাজিম উদ্দীন বাদী হয়ে মামলা দায়ের করলে বিগত ২০১৮ সালে তার পক্ষে আদেশ দেন।
এরপর ২০১৮ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত নাজিম উদ্দীন ওই সম্পত্তির উপর চাষাবাদ করে আসছিলেন। হঠাৎ করে গত কয়েকদিন যাবৎ এ সম্পত্তি দখল করার পায়তারা করার সংবাদ পেয়ে মঙ্গলবার তাদের বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় নাজিম উদ্দিনের পক্ষে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
বুধবার সকালে ওই জমিনে বীজ বপনের জন্য মোহন,আবুল খায়ের, তাফাজ্জল,শহীদ হোসেন,সুরুজ ও আক্কাছ দলবল নিয়ে যায়।নাজিম উদ্দিনের স্ত্রী মতলব দক্ষিণ থানায় অবহিত করলে সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে উভয়পক্ষের কথা শোনেন এবং উভয়ের কাগজপত্র নিয়ে থানায় উপস্থিত হওয়ার জন্য সময় দেন। বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয়পক্ষকে শান্তির শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানান।
এবিষয়ে প্রতিপক্ষ মোহনগংরা বলেন, আদালত পূণরায় আমাদের পক্ষে রায় দিয়েছে। তাই আমরা আমাদের জমিনে ভুট্টার বীজ বপনের জন্য বদলি নিয়ে এসেছি।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
৪ নভেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur