Home / জাতীয় / অর্থনীতি / প্রাইজ বন্ডের ১২৫তম ড্রয়ে বিজয়ীদের তালিকা প্রকাশ করল বাংলাদেশ ব্যাংক
bangladesh-bank

প্রাইজ বন্ডের ১২৫তম ড্রয়ে বিজয়ীদের তালিকা প্রকাশ করল বাংলাদেশ ব্যাংক

১০০ টাকা মূল্যমানের প্রাইজ বন্ডের ১২৫তম ড্র অনুষ্ঠিত হয়েছে। এবার ৬ লাখ টাকার প্রথম পুরস্কার পেয়েছে ০৯২৩২৮৩ নম্বর এবং ৩ লাখ ২৫ হাজার টাকার দ্বিতীয় পুরস্কার জিতেছে ০৮৪২৫১১ নম্বর।

রবিবার এ ড্র অনুষ্ঠিত হলেও আজ সোমবার বিজয়ীদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তালিকা প্রকাশ করা হয়। এবারের ড্রয়ে ৮৬টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যার বিপরীতে ৩ হাজার ৯৫৬টি নম্বরকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে।

প্রথম পুরস্কার বিজয়ী নম্বর ০৯২৩২৮৩।

প্রাইজ বন্ডের ১২৫তম ড্রয়ে বিজয়ীদের তালিকা প্রকাশ কর বাংলাদেশ ব্যাংক । এ পুরস্কারের অর্থমূল্য ৬ লাখ টাকা। দ্বিতীয় পুরস্কার হিসেবে ৩ লাখ ২৫ হাজার টাকা জিতেছে ০৮৪২৫১১ নম্বর।

Untitled-18

এ ছাড়া তৃতীয় পুরস্কার হিসেবে ১ লাখ টাকা করে পেয়েছে দুটি নম্বর—০৮৭৩৬১১ ও ০৮৯১৯৫৬ । চতুর্থ পুরস্কারের ৫০ হাজার টাকা করে জিতেছে ০৪৫৮৬৫৮ ও ০৯২৪৬৯৫ নম্বর । এ ছাড়া পঞ্চম পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা করে পাবেন ৪০ জন।

প্রাইজ বন্ডের নিয়ম অনুযায়ী, ড্রয়ের নির্ধারিত তারিখের ৬০ দিন আগে পর্যন্ত বিক্রি হওয়া বন্ড এ ড্রয়ের আওতায় আসে। পুরস্কারের অর্থ থেকে আয়কর আইন,২০২৩-এর ১১৮ ধারা অনুযায়ী ২৫ শতাংশ হারে উৎসে কর কাটা হবে।

সাধারণত প্রতিবছর ৩১ জানুয়ারি, ৩০ এপ্রিল, ৩১ জুলাই ও ৩১ অক্টোবর প্রাইজ বন্ডের ড্র অনুষ্ঠিত হয়। নির্ধারিত তারিখে সাপ্তাহিক বা সরকারি ছুটি থাকলে পরবর্তী কার্যদিবসে ড্র অনুষ্ঠিত হয়।
তথ্য-বিডি প্রতিদিন

২ নভেম্বর ২০২৬
এ জি