চাঁদপুর সদর উপজেলার বাগাদি- নানুপুর চৌরাস্তা মোড়ে অবস্থিত চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লার আয়োজনে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ৯ টায় বাগাদী- নানুপুর চৌরাস্তা মোড়ে অবস্থিত চাঁদপুরজমিন টাওয়ারে চক্ষু চিকিৎসা শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাজী লোকমান পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ,জাতীয় দৈনিক অনুপমা ও দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মোহাম্মদ রোকনুজ্জামান রোকন।
এ সময় বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার যুগ্ম সম্পাদক খোরশেদ আহমেদ, কুমিল্লা অন্ধ কল্যাণ সমিতির ম্যানেজার মোঃ দেলওয়ার হোসেন, বাংলা ৫২ এর ফরিদগঞ্জ প্রতিনিধি জাকির হোসেন, কোড়ালিয়া পীর বাদশা মিয়া জামে মসজিদের সাধারণ সম্পাদক মোঃ মহসিন মাতাব্বর, বড়স্টেশন রেলওয়ে দারুল উলুম ইসলামিয়া মাদাসার প্রতিষ্ঠাতা সভাপতি
মোঃ রেজাউল ইসলাম, দৈনিক চাঁদপুরজমিনের ফরিদগঞ্জ প্রতিনিধি মোঃ জামাল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম।
চক্ষু চিকিৎসা শিবিরে প্রায় ১ হাজার রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয় ও ১২০ জন রোগীকে অপারেশনের জন্য কুমিল্লায় নেওয়া হয়। অনুষ্ঠানের সভাপতি মোঃ রোকনুজ্জামান রোকন বলেন যতদিন বাঁচি আল্লাহ পাক যেন মানুষের কল্যাণে এবং মানুষের সেবায় নিয়োজিত রাখে সেজন্য সকলের দোয়া চান। ২০০১ সাল থেকে চাঁদপুর জমিন হাসপাতালের ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠা করা হয় তখন থেকে মানুষের চিকিৎসায় এবং মানুষের সেবায় সব সময় কাজ করে থাকি। তিনি আরো বলেন আপনারা জানেন আমার মরহুম পিতা হাজী লোকমান মিয়া যতদিন বেঁচে ছিলেন মানুষের সেবায় কাজ করে গেছেন আমিও তার সন্তান হিসেবে মানুষের সেবায় কাজ করে যেতে চাই। এই হাসপাতালটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিনা পয়সায় ঢাকা থেকে ডাক্তার এনে চিকিৎসা দিয়ে যাচ্ছি যেন এলাকার মানুষসহ অসহায় মানুষ অর্থের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হয়। তিনি সকলের দোয়া চেয়ে অনুষ্ঠানের সভাপতি ঘোষণা করেন। সবশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাগাদি জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ সিরাজুল ইসলাম।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/
১ নভেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur