Home / সারাদেশ / এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, কুমিল্লায় বোর্ডে ৪৮.০৮
এইচএসসি

এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, কুমিল্লায় বোর্ডে ৪৮.০৮

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২.১২ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে এই ফলাফল প্রকাশ করা হয়।

এ কার্যক্রম উদ্বোধন করছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

উদ্বোধনের সঙ্গে সঙ্গে ফলাফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে।

এর মাধ্যমে দেশের ১১টি শিক্ষাবোর্ডের অধীনে থাকা ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ পরীক্ষার্থীর আড়াই মাসের প্রতীক্ষার অবসান ঘটছে।

এবারের ঢাকা বোর্ডে পাসের হার ৬১.৮০, রাজশাহীতে ৪৫.০৬, কুমিল্লায় ৪৮.০৮, যশোরে ৪৪.২০, চট্টগ্রামে ৫২.০৭, বরিশালে ৬২.৫৭, সিলেটে ৫০.৯০, দিনাজপুরে ৪৫.৯৮, ময়মনসিংহে ৫১.৪৪, মাদরাসা শিক্ষা বোর্ডে ৬১.৬১ এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯.৬৭।

চাঁদপুর টাইমস ডেস্ক/
২১ অক্টোবর ২০২৬