Home / চাঁদপুর / ড্যাফোডিল ইউনিভার্সিটির উদ্যোগে সাংবাদিক প্রশিক্ষণ
press club

ড্যাফোডিল ইউনিভার্সিটির উদ্যোগে সাংবাদিক প্রশিক্ষণ

চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক সাংবাদিকতার সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাব ও ব্যবহার সম্পর্কে ধারণা দিতে দু’ দিনব্যাপি প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

আগামী ৬ নভেম্বর (শুক্রবার বাদ জুমা থেকে সন্ধ্যা পর্যন্ত) ও ৭ নভেম্বর (শনিবার সাড়ে ৯টা থেকে বিকেল তিনটা পর্যন্ত ) চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। ২২ নভেম্বর চাঁদপুর প্রেসক্লাবকে এ তথ্য নিশ্চিত করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ র্কমকতা আনোয়ার হাবিব কাজল ।

জানা গেছে, চাঁদপুর প্রেস ক্লাবের সিনিয়র সদস্য,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক, মাঠপর্যায়ের সাংবাদিকসহ প্রায় শতাধিক আমন্ত্রিত সাংবাদিক এ প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ পাবেন। প্রশিক্ষণসংক্রান্ত যে কোনো তথ্যের জন্য চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি

সোহেল রুশদীর সঙ্গে ০১৭১১০১৩৪৪৪ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হলো। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণের বিষয় নির্ধারণ করা হয়েছে
‘আধুনিক সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব’।

প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো.আব্দুল কাবিল খানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রশিক্ষক দল।

অন্যান্য সদস্যেরা হলেন : ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিকতা,মিডিয়া ও যোগাযোগ বিভাগের অধ্যাপক ড.গ্রেগ সাইমনস, প্রভাষক মেহরাবুল হক, প্রভাষক,তানভীর আহমেদ। যেসব বিষয়ে প্রশিক্ষণ প্রধান করবেন :

Ethical Use of AI in Journalism, Use of UGC and Crowdsourcing Content in Journalism, Ethics and Principles of Journalism in the age of Social Media and AI & Introduction to
Basics Graphics in Journalism.

চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনের (তৃতীয় তলা) এ প্রশিক্ষণে চাঁদপুর প্রেস ক্লাব কর্তৃক চূড়ান্তভাবে মনোনীত সাংবাদিকরা অংশগ্রহণের সুযোগ পাবেন।

সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর সংবাদ সংগ্রহ ও সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। আমন্ত্রিত প্রশিক্ষণার্থী সাংবাদিকদের নির্ধারিত তারিখে প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ।

প্রসঙ্গত, চাঁদপুর প্রেস ক্লাবের ইতিহাসে এ প্রথমবারের মতো এত বৃহৎ পরিসরে সাংবাদিকদের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

২২ অক্টোবর ২০২৬
এ জি