এনআইডি কার্ড,ছবি,নগদ নাম্বারের একাউন্ট ও নগদ ৫ হাজার টাকা দিলেই অল্প কয়েক দিনের মধ্যে বিভিন্ন ভাতার কার্ড করে দিতে পারি।মিছ হবেনা এবং ঘুরাঘুরিও করতে হবে না এবং অফিসেও যাইতে হবে না।অনেকের কার্ড করে দিয়েছি, তারা ভাতাও পাইতাছে। এভাবেই ভাতাভোগী সুবিধার কথা বলে এলাকার মানুষের কাছ থেকে হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ ওঠেছে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কুলছুমা বেগম নামে এক মেম্বারের বিরুদ্ধে। সে নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের সংরক্ষিত ১,২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার।
ওই ইউনিয়নের সংরক্ষিত ৩ টি ওয়ার্ডের মধ্যে একমাত্র কুলছুমা বেগমের বিরুদ্ধেই ভাতার কার্ড করে দেয়ার নামে অসহায় মানুষদের কাছ থেকে কার্ড প্রতি ৫ হাজার টাকা করে হাতিয়ে নিচ্ছেন।
ওই ওয়ার্ডের আশ্বিনপুর গ্রামের হতদরিদ্র মনির হোসেন প্রধান নামক এক ব্যক্তিকে পঙ্গু ভাতা করে দেওয়ার নামে ৫ হাজার টাকা নিয়েছে গত কয়েকমাস আগে। হয়ে যাবে, হয়ে যাচ্ছে বলে বলে তাকে সান্তনা দেন কুলছুমা মেম্বার। কাজ না হওয়ায় তার টাকা ফেরত চাওয়ায় উল্টো ভুক্তভোগী মনির হোসেন প্রধানকে ভয়ভীতি দেখায়। মনির হোসেন বলেন,মানুষের কাছ থেকে ধার দেনা করে কুলসুমা মেম্বারকে তার বাড়ীতে গিয়ে ৫ হাজার টাকা দিয়েছি। টাকা ফেরত চাইলে নানা ধরনের অজুহাত দেখায়।
প্রতিবেদক নিজে ভুক্তভোগী সেজে মঙ্গলবার রাতে মেম্বার কুলছুমা বেগমকে ফোন করা হয়।জানতে চাওয়া হয় বয়স্ক ভাতা কার্ড করতে কি কি লাগবে? তিনি বলেন,এনআইডি কার্ড,ছবি,নগদ নাম্বারের একাউন্ট ও নগদ ৫ হাজার টাকা লাগে। আপনি যার জন্য ভাতার কার্ড করাবেন তাকে ৫ হাজার টাকা এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সকাল ৬ টায় আমাদের বাড়ীতে পাঠাবেন।
ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সফিকুল ইসলাম বলেন, তার কর্মকান্ডের জন্য তিনিই জবাবদিহি করবে।আমার কিছুই করার নেই।মেম্বারকে বহুবার এ ব্যপারে সতর্ক করা হয়েছে।
উপজেলা সমাজসেবা অফিসার টিটু চন্দ্রধর বলেন, আমার অফিসে বলা আছে কোন ধরনের ভাতার কার্ডের জন্য কোন ধরনের টাকা লেনদেন করা যাবে না। কোনো জনপ্রতিনিধি এসব কর্মকান্ডের সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম বলেন,ইউপি সদস্য কুলছুমা বেগমের বিরুদ্ধে ভাতা ভোগীদের কাছ থেকে আর্থিক লেনদেনের অভিযোগ প্রমানিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক,
২১ অক্টোবর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur