শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে গতবারের ধারাবাহিকতায় এবারও চাঁদপুর শহরের পুরান বাজারে নবতারা পূজা মণ্ডপে হয় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টোবর আয়োজিত এই মেডিকেল ক্যাম্পটি পরিচালনা করেন ডা. শান্তনু বণিক।
আয়োজকরা জানান উৎসবের আনন্দের পাশাপাশি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং সামাজিক দায়বদ্ধতা থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সমর সাহা, সভাপতি তাপস দত্ত, সহ-সভাপতি রাজন সাহা, যুগ্ম-সাধারণ সম্পাদক রঞ্জয় দাস ও ভিভিয়ান ঘোষ, সদস্য অনিরুদ্ধ বণিক, অনিক সাহাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
নবতারা পূজা মণ্ডপের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রতিবেদক: আশিক বিন রহিম/
১৯ অক্টোবর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur