চাঁদপুরের হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের মোতাওয়াল্লী প্রিন্স শাকিল আহমেদ (৪৫) ও তাঁর বাবা সাবেক মোতাওয়াল্লী আলমগীর কবির পাটোয়ারী (৬৫) আজ সোমবার ১৯ অক্টোবর বিকেল ৩ টায় ২৪ ঘন্টার ব্যবধানে বেল বন্ডে মুক্তি লাভ করেন। মোতাওয়ালীগণের পক্ষে বেল প্রার্থনা করেন এ্যাড. রিয়াদ হোসেন মুনতাছির ।
বেল বন্ডে মুক্তির খবর শুনে হাজীগঞ্জ বিএনপি, পৌর বিএনপি, হাজীগঞ্জ বাজার সমিতির সাধারণ সম্পাদক, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ, এস্টেটের সকল কর্মকর্তা ও পরিবার পরিজন বর্গ জেল গেটে চলে আসেন। তবে মামলার বাদী মো. কবির হোসেন লিটন কারাগারেই রয়েছেন।
এদিকে, গতকাল রায় শুনে মামলার বাদী মো.কবির হোসেন লিটন আদালতে খুশিতে হাতে তালি দিলে তাকেও ঐ সময় সি ডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন চাঁদপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বিচারক মোহাম্মদ মুজাহিদুর রহমান।
প্রতিবেদক: আবদুল গনি/
১৯ অক্টোবর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur