Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জ ডিগ্রী কলেজ জাতীয়করণ জন্য ডিও লেটার জমা দিয়েছি- এমপি মমিনুল হক
ডিগ্রী

হাজীগঞ্জ ডিগ্রী কলেজ জাতীয়করণ জন্য ডিও লেটার জমা দিয়েছি- এমপি মমিনুল হক

হাজীগঞ্জ ডিগ্রী কলেজের একাদশ শেণী ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নবীন বরন অনুষ্ঠান বনাঢ্য আয়োজনে আজ ১৫ অক্টোবর বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বক্তাদের দাবীর প্রেক্ষিতে প্রধান অথিতির বক্তব্যে চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী আসনের এমপি ইঞ্জিনিয়ার মোঃ মমিনুল হক বলেন, ‘শিক্ষামন্ত্রীর সাথে কথা বলে আমি ঠিক করে রাখছি প্রধানমন্ত্রী তারেক রহমানের শাহরাস্তি প্রোগ্রামে হাজীগঞ্জ ডিগ্রী কলেজ জাতীয়করণ করার দাবী জানাব। কিন্তু মেহের ডিগ্রী কলেজ সকল শিক্ষক, শিক্ষার্থী ও শাহরাস্তির নেতারাসহ দোয়াভাঙ্গা গেইট সড়কের পাশ্বে দাড়ীয়ে প্রধানমন্ত্রীর কাছে জাতীয় করন চায় এবং তিনি কথা দেন। এতে করে এখানে আর প্রস্তাব না করার জন্য শিক্ষামন্ত্রী পরামর্শ দেন এবং ওনার পরামর্শ অনুযায়ী পরে আমি হাজীগঞ্জ ডিগ্রী কলেজ জাতীয়করণ জন্য ডিও লেটার জমা দিয়েছি। এছড়া কলেজে একটি একাডেমী ভবন, একটি ছাত্রাবাস করার বিষয়ে আমার তারিকায় আছে। তাই আমার কাছে চাইতে হবেনা। তিনি কলেজের পরিবেশ ও সবুজায়ন দেখে সন্তোষ প্রকাশ করেন। এরং রজব জয়ন্তী উদযাপনের জন্য নির্দেশ দেন।’

অনুষ্ঠানে শুরিতে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অথিতিদেরকে কলেজের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা প্রধান করা হয়। এরপর প্রধান অতিথি নবীন শিক্ষার্থীদের ফুলের স্টিক দিয়ে বরন করে নেন।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে বিশেষ অথিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইবনে আল জাহেদ হোসেন, উপজেলা বি এন পির সদস্য সচিব এম এ রহিম পাটওয়ারী পৌর বি এন পির সদস্য সচিব মোঃ খোরশেদ আলম ভুট্রো।

সহকারী অধ্যাপক তৌহিদা আক্তারের উপস্থাপনায় বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক মোঃ মাকসুদুর রহমান, বিদ্যুৎসাহী সদস্য মোঃ এমরান হোসেন, দাতা সদস্য মোঃ মোস্তফা মজুমদার সুমন শিক্ষার্থীদের পক্ষে ইশা তাহমিনা ঐশি ও নুবজাহান আক্তার।

উপস্থিত ছিলেন উপজেলা বি এন পির যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাসান মিয়াজী পৌর বি এন পির আহবায়ক মোঃ আবুল খায়ের মজুমদার সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সরোয়ার হোসেন ভুলো মুন্সী, যুগ্ম আহবায়ক এডভোকেট ওমর ফারুক টিটু, মোঃ সাহাব উদ্দিন সাবু মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী, যুবদল,সেচ্ছাসেবকদল, শ্রমিক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

স্টাফ করেসপন্ডেট/
১৫ অক্টোবর ২০২৬