Home / শীর্ষ সংবাদ / প্রতারণা মামলায় হাজীগঞ্জ বড় মসজিদের বর্তমান ও সাবেক মোতাওয়াল্লী কারাগারে
প্রতারণা

প্রতারণা মামলায় হাজীগঞ্জ বড় মসজিদের বর্তমান ও সাবেক মোতাওয়াল্লী কারাগারে

চাঁদপুরে প্রতারণার মামলায় হাজীগঞ্জ বড় মসজিদের মোতাওয়াল্লী প্রিন্স শাকিল (৪৫) ও তার বাবা সাবেক মোতাওয়াল্লী আলমগীর কবির পাটোয়ারী (৬৫) কে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
১৮ অক্টোবর রোববার বিকালে চাঁদপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক মোহাম্মদ মুজাহিদুর রহমান এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, সি/ডব্লিউ মূলে (কাস্টডি ওয়ারেন্ট মূলে) সিআর ৬৩৫/২০২৬ নং মামলায় তাদেকে কারাগারে পাঠানো হয়। এ আদেশ শুনা মাত্রই মামলার বাদী মো. কবির হোসেন লিটন আদালতে খুশিতে হাতে তালি দিলে তাকেও সি ডব্লিউ মূলে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।

একাধিক সিআর ও জিয়ার মামলার বাদী মো. কবির হোসেন লিটন এ মামলায় অভিযোগ করা হয়, হাজীগঞ্জের মকিমাবাদ শপিং সেন্টারে দোকান ক্রয় বাবদ ৪২ লাখ টাকা নেওয়া হলেও বাদীকে দোকান বুঝিয়ে দেওয়া হয়নি এবং টাকাও ফেরত দেওয়া হয়নি। এ ঘটনায় বাদী আদালতে ৪০৬ ও ৪২০ ধারায় প্রতারণার মামলা দায়ের করেন।

আদালতে আসামি পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসান হাবিব এবং বাদী পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল মোল্লা।

এদিকে আদেশ ঘোষণার পর আদালত কক্ষে বাদী খুশিতে হাততালি দিলে বিচারক তা আদালত অবমাননা হিসেবে গণ্য করে বাদীকেও জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়।

একই দিন আসামী পক্ষের আইনজীবীরা উক্ত আদালতে জামিন চাইলে বিচারক তা প্রত্যাখ্যান করে তাদেরকে জেলহাজতে প্রেরনের নির্দশনা বহাল রাখেন।

নিজস্ব প্রতিবেদক/
১৮ অক্টোবর ২০২৬