আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপলক্ষে শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনাদের সু-পরিচিত, ইউনিয়ন বিএনপি’র সংগ্রামী সভাপতি মোঃ লোকমান হোসেন মুন্সির ৪নং ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
(১৪ অক্টোবর) বুধবার বিকেলে মেহের উত্তর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কাকৈঁরতলা মিনারবাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ ইসলামুল হকের সভাপতিত্বে ও উনকিলা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুর রহমান মাস্টারের সঞ্চালনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ শফিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ লোকমান হোসেন মুন্সী
তিনি তার বক্তব্যে বলেন মেহের উত্তর ইউনিয়নের শিক্ষা সেবার উন্নয়নে বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে নতুন করে দুটি প্রাথমিক বিদ্যালয় স্থাপনে আমার পক্ষ থেকে প্রয়োজনীয় জমি ক্রয় করে যথাশীগ্র সম্ভব বিদ্যালয় দুটি স্থাপনের কাজ এগিয়ে নেয়ার ব্যবস্থা করব ইনশাআল্লাহ।
মেহের উত্তর ইউনিয়নের নাগরিক সেবা সুচারুভাবে প্রদানের লক্ষ্যে ইউনিয়ন পরিষদের স্থায়ী কার্যালয় উপযুক্ত স্থানে স্থাপনের উদ্দেশ্যে প্রয়োজনীয় জমি ক্রয় করার অর্থ আমার পক্ষ থেকে ব্যবস্থা করব
ইউনিয়নের সকল নাগরিকের স্বাস্থ্য সেবার উন্নয়নের জন্য আমার পক্ষ থেকে ‘কমিউনিটি ক্লিনিক’ স্থাপনের প্রয়োজনীয় জমি ক্রয় করে প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের ব্যবস্থা করব
সরকার থেকে প্রাপ্ত সকল সাহায্য সহযোগিতা উপযুক্ত হকদার ব্যক্তি ও পরিবারে আমার নিজ খরচে সরাসরি ঘরে ঘরে পৌঁছে দেয়া হবে
দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য সমান সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিচ্ছি ইনশাআল্লাহ।
মেহের উত্তর ইউনিয়নবাসীর সু-চিন্তিত সমর্থন ও আপনার মূল্যবান ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন।
উঠান বৈঠকে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান মাহমুদ, ইউপি সদস্য মোহাম্মদ ফারুক দেওয়ান, মোহাম্মদ মিজানুর রহমান মাস্টার, মোহাম্মদ ইমাম হোসেন, মোহাম্মদ আবুল কাশেম মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ জাহিদুল ইসলাম, মোহাম্মদ আব্দুল মতিন, ছাত্রদল নেতা মোহাম্মদ তারেক হোসেন।
উপস্থিত ছিলেন আবু জাফর রানাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমর্থক বৃন্দ।
প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/
১৪ অক্টোবর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur