চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সোনাইমুড়ি গ্রামের পাটওয়ারী বাড়ির মৃত আব্দুল কাদের পাটওয়ারীর বড় মেয়ে সাথী আক্তার তার ছোট মেয়েসহ নিখোঁজ হয়েছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সাথী আক্তার তার স্বামীর বাড়ি বড়কূল দক্ষিণপাড়া মিয়াজী বাড়ি থেকে বাবার বাড়ি সোনাইমুড়ি আসার উদ্দেশ্যে আজ বিকাল ৩টায় রওনা দেন। এর পর থেকে মা ও মেয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান মেলেনি। তার স্বামী প্রবাসে।
যদি কোনো সহৃদয় ব্যক্তি তাদের সন্ধান পেয়ে থাকেন, তাহলে নিকটস্থ থানায় অথবা পরিবারের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। পরিবারের পক্ষ থেকে জিডির প্রস্তুতি চলছে।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়/
৯ অক্টোবর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur