চাঁদপুর জেলা সরকারি গণগ্রন্থাগারে ৪ অক্টোবর বেলা সাড়ে ১১ টায় নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উদযাপন উপলক্ষে নজরুল কর্নার এবং চাঁদপুর জেলার লেখকদের পুস্তক নিয়ে স্থানীয় লেখক কর্নার উদ্বোধন উপলক্ষে আলোচনা শেষে ফিতা কেটে এ কর্ণার উদ্বোধন করেন চাঁদপুরের মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান।
এ ছাড়াও প্রধান অতিথি চাঁদপুর জেলা সরকারি গণগ্রন্থাগারের ‘‘সেবা দান প্রতিশ্রুতি বাস্তবায়নে সেবা গ্রহীতাদের’’সাথে সরাসরি অভিমত আদান-প্রদান করেন। সেবা গ্রহীতাদের কাছ থেকে পরামর্শও গ্রহণ করেন। বই সেবা, ফ্রি-ওয়াইফাই,নির্ধারিত বই বিতরণ, দেশের খ্যাতনামা কবি-সাহিত্যিকদের জন্ম-মৃত্যু দিবস পালনসহ নানাবিধ সেবার কথা তুলে ধরা হয়। অন্যান্য বক্তাগণ-শিক্ষার্থীদের মোবাইল ফোনের পারিপার্শ্বিক আসক্তি থেকে মুক্তি পেতে বই পড়া ও খেলাধূলা কার প্রতি জোর দেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী গণগ্রন্থাকার উম্মে রায়হানা ফেরদৌস।

অনুষ্ঠানে আরো উপস্থিত থেকে পাঠক ও অন্যান্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রাণবন্ত আলোচনা করেন চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালক কাদের পলাশ,পরিচালক গবেষণা কবি ফরিদ হাসান,কার্যকরি সদস্য নুরুন্নাহার মুন্নী, বেসরকারি সোনালী গ্রন্থগারের পরিচালক মো. হানিফ সহ তিন জন শিক্ষার্থী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-নজরুল গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক আবদুল গনি,কবি মোহাম্মদ হানিফ,আরিফুর রহমান শান্তসহ জেলার ক’জন সেরকারি গ্রন্থগারের কর্মকর্তাগণ ও পাঠক শিক্ষার্থীগণ। অবশেষে-চাঁদপুর নজরুল গবেষণা পরিষদের সাধারণ সম্পাদকের রচিত নজরুলের বৈচিত্র্য জীবন’গ্রন্থটি চাঁদপুরের মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান উপহার প্রদান করেন।
আবদুল গনি
৪ অক্টোবর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur