Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে অটোরিকশা চুরি সময় হাতেনাতে আটক ২
অটোরিকশা

হাইমচরে অটোরিকশা চুরি সময় হাতেনাতে আটক ২

হাইমচর উপজেলায় একটি ইজিবাইকের (অটো) চুরির সময় স্থানীয় জনতার হাতে দুই চোরকে আটক করা হয়েছে। পরে আটক কৃত চোরদের পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

​গত ১ অক্টোবর দিবাগত রাতে উপজেলার ২ নং আলগী উত্তর ইউনিয়নের মহজমপুর গ্রামে সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মিয়াজির বাড়ি সংলগ্ন এলাকা থেকে এই চুরির ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সময় গভীর রাতে উপজেলার সদর আলগী বাজারের আশে পাশের অঞ্চল থেকে অটোরিকশা ও অটোরিকশার ব্যাটারি চুরি করতো।গতকাল রাত আনুমানিক ৩ টার সময় মহজমপুর এলাকা থেকে অটোরিকশার ব্যাটারী চুরি করে চাঁদপুরে নিয়ে যায়। পরে স্থানীয়রা গোপন সংবাদের ভিত্তিতে চোরদের হাতে নাতে ধরে এলাকায় নিয়ে আসে।স্থানীয়রা তাদেরকে এলাকায় এনে উত্তম মাধ্যম দিয়ে হাইমচর থানা পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করে।

​আটককৃতদের মধ্যে একজন হাইমচর উপজেলার লামছড়ি গ্রামের মৃত মজুল হক এর ছেলে মোঃ মেহেদী হাসান,আরেকজন ব্রাহ্মণ্যবাড়িয়ার ইদান মিয়ার ছেলে আবুল হোসেন নামক ২জনকে আটক করে।​

​এ বিষয়ে হাইমচর থানার পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করে চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান চালানো হবে।

প্রতিবেদক: ​মোঃ আলমগীর হোসেন (আসিফ)/
২ অক্টোবর ২০২৬