চাঁদপুরের মতলব দক্ষিণে বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান মানিকের নেতৃত্ব উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ফজলুল করিম সেলিম, উপজেলা পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ সাগর, মতলব পৌর যুবলীগের সদস্য
মো. অলি উল্লাহ,উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য মো. কাউসার হোসেন ও মতলব আওয়ামী লীগের সদস্য শাহজালাল।
মতলব দক্ষিণ থানার পুলি পরিদর্শক (তদন্ত) অখিল সরকার বলেন, নাশকতা, সন্ত্রাসী কর্মকান্ড ও অরাজকতা সৃষ্টির অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। থানায় সন্ত্রাসবিরোধী আইনে তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক,
২০ সেপ্টেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur