Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দূরগাঁও সপ্রাবিতে অভিভাবক সমাবেশ
দূরগাঁও

মতলব দূরগাঁও সপ্রাবিতে অভিভাবক সমাবেশ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৫নং দূরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় অত্র বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের সভাপতি এডভোকেট মোঃ আব্দুল জলিল দেওয়ান। সমাবেশে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল।

তিনি বলেন, আজকে আমরা এখানে একত্র হয়েছি শুধু পরীক্ষার ফল নিয়ে কথা বলতে নয়; বরং আমাদের ছেলেমেয়েরা কীভাবে একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে, তা নিয়ে আলোচনা করতে। স্কুল হলো শিশুদের দ্বিতীয় বাড়ি, আর আপনারা হলেন তাদের প্রথম শিক্ষক। তাই আপনাদের সহযোগিতা ছাড়া শিক্ষা কার্যক্রম কখনোই সফল হতে পারে না। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকের সম্মিলিত প্রচেষ্টায় একটি শিশু সুন্দরভাবে বেড়ে ওঠে।সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সাগর, উপজেলা রিসোর্ট ইন্সট্রাক্টর ছরওয়ার জাহান,মতলব পৌর ৭ নং ওয়ার্ড বিএনপির জমাদার, সাধারণ সম্পাদক আলমগীর মোল্লা, সমাজ সেবক মিজানুর রহমান, মতলব পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম প্রধান ৭ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আনোয়ার হোসেন প্রধান।স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারুল রাণী।অনুষ্ঠানটি পরিচালনা করেন মতলব পৌর ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি মাহফুজ জমাদার।আলোচনা শেষে বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
১৭ সেপ্টেম্বর ২০২৬