চাঁদপুরের কচুয়া উপজেলার ১০৮নং দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির প্রথম পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ সভা ও সমাবেশের আয়োজন করা হয়। মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী আশ্বিনপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ এবং দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি জি.এম. আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য
ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আলাউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব মো. কবির হোসেন ভূঁইয়া। তিনি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, পাঠদানের মানোন্নয়ন এবং অভিভাবকদের সঙ্গে বিদ্যালয়ের সুস¤পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মালেক, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য হেলেনা আক্তার, ইউপি সদস্য আব্দুল জব্বার মোল্লা, সাবেক ইউপি সদস্য বোরহান উদ্দিন মোল্লা, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক স¤পাদক ও ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী কবির হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান,সমাজসেবক রুহুল ্আমিন চৌধুরী, নাছির উদ্দিন মোল্লা, অবসরপ্রাপ্ত শিক্ষক প্রতিনিধি সদস্য আব্দুল লতিফ মিয়াজী, জমিদাতা সদস্য নুরুল ইসলাম ভূঁইয়া, উচ্চ বিদ্যালয় প্রতিনিধি ওজাহের আহমেদ, অভিভাবক সদস্য মো. জসিম উদ্দিন চৌধুরী ও আলী আরশাদ ভূঁইয়া এবং মহিলা অভিভাবক সদস্য তাছলিমা আক্তারসহ ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যরা। বক্তারা বলেন, একটি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটি ও স্থানীয়দের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি তাদের পড়াশোনার প্রতি আগ্রহী করে তুলতে অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে বিদ্যালয়ের পরিবেশ সুন্দর ও শিক্ষাবান্ধব রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। সভায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন, নিয়মিত উপস্থিতি, শৃঙ্খলা, নৈতিক শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। অভিভাবকদের বিভিন্ন মতামত ও পরামর্শও শোনা হয়। বিদ্যালয়ের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সেগুলো সমাধানের উদ্যোগ নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি জি.এম. আবদুল মান্নান বলেন, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যদের মধ্যে সমন্বয় বাড়াতে হবে। শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অভিভাবক সমাবেশে উপস্থিত অভিভাবকরাও বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। তারা নবনির্বাচিত ম্যানেজিং কমিটির উদ্যোগকে স্বাগত জানিয়ে বিদ্যালয়ের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। পরে নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্যরা নিজেদের মধ্যে পরিচিত হন এবং বিদ্যালয়ের স্বার্থে পার¯পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশের মধ্য দিয়ে দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১৭ সেপ্টেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur