Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / লাক-শিবপুর ফিরোজা বেগম উবির অভিভাবক সমাবেশ
ফিরোজা

লাক-শিবপুর ফিরোজা বেগম উবির অভিভাবক সমাবেশ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার লাক-শিবপুর ফিরোজা বেগম উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার দুপুর ৩ টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অভিভাবক সমাবেশে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাছির উদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মোঃ আজিজুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের সভাপতি মোঃ গাফফার হোসেন। তিনি বিদ্যালয়েের পড়ালেখার মান উন্নয়নে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান জানান। একজন শিক্ষার্থীর প্রথম শিক্ষকই হচ্ছে তার মা। তাই মায়েদের ভূমিকায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

অভিভাবক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন একাডেমি হলি চাইল্ডের প্রতিষ্ঠাতা এবং অত্র বিদ্যালয়ের অভিভাবক শাহজাহান প্রধান। অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন অভিভাবক সদস্য। অভিভাবক নাছির মোল্লা,তোফাজ্জল হোসেন,দিপা আক্তার,আঁখি আক্তার।

উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান সহকারী প্রধান শিক্ষক। মোঃ জহিরুল ইসলাম, সিনিয়র শিক্ষক, (গণিত)। মোঃ ইব্রাহিম সরকার সিনিয়র শিক্ষক (শারীরিক শিক্ষা)। রোকসানা আক্তার, সিনিয়র শিক্ষক (সমাজ)। আয়েশা আক্তার, শিক্ষক (লাইব্রেরী)। নিরতি-রানী রায়, শিক্ষক (কৃষি)। মোঃ আঃ রহমান, শিক্ষক (আই,সি,টি)। মোঃ মাহবুব আলম, শিক্ষক (ধর্ম)। চন্দন কুমার দাস, শিক্ষক (বাংলা)। মারুফা আক্তার, শিক্ষক (ইংরেজি) এবং স্থানীয় ব্যক্তিবর্গ।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
১৬ সেপ্টেম্বর ২০২৬