Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে ইউপি চেয়ারম্যান ও আ. লীগ নেতা গ্রেপ্তার
ইউপি

ফরিদগঞ্জে ইউপি চেয়ারম্যান ও আ. লীগ নেতা গ্রেপ্তার

​চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশি অভিযানে রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা শরীফ হোসেন খানকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইন ও ২০২২ সালের পহেলা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন কালে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের সুনির্দিষ্ট মামলায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

​সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ব্যস্ততম গৃদকালিন্দিয়া বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ নির্দেশে এসআই হুমায়ূন সঙ্গীয় ফোর্সসহ গৃদকালিন্দিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেপ্তারকৃত শরীফ হোসেন খান রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত।

​পুলিশ সূত্রে জানা গেছে, শরীফ হোসেন খান ফরিদগঞ্জ থানায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের মামলা এবং স্থানীয় বিএনপির কার্যালয় ভাঙচুর ও হামলার ঘটনার এজাহারনামীয় আসামি। 

​বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এজাহারনামীয় আসামি হিসেবে সাবেক ইউপি চেয়ারম্যান শরীফ হোসেন খানকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রতিবেদক: শিমুল হাছান,
১৪ সেপ্টেম্বর ২০২৬