চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ৬১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি মোঃ রাজিব (৩৫)-কে গ্রেফতার করেছে মতলব উত্তর থানা পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার ষাটনল এলাকায় রাজিবের বসতঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৬১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। রাজিব ষাটনল বেপারী বাড়ির মোঃ হান্নান বেপারীর ছেলে।
মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ কামরুল হাসান জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতাকৃত রাজিবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক /
১৪ সেপ্টেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur