Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / টানা ৩দিন স্কুলে অনুপস্থিত থাকলে ওই ছাত্রকে টিসি দেয়া হবে: ইউএনও মতলব দক্ষিণ
স্কুলে

টানা ৩দিন স্কুলে অনুপস্থিত থাকলে ওই ছাত্রকে টিসি দেয়া হবে: ইউএনও মতলব দক্ষিণ

চাঁদপুরের মতলব দক্ষিণে আজ বিকেলে বিদ্যালয়ের অডিটরিয়ামে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।লেখাপড়ার গুনগত মানোন্নয়নে দশম শ্রেণির অভিভাবকদের নিয়ে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি কেএম ইশমাম।

তিনি বলেন, শ্রেণী কার্যক্রম চলাকালীন সময়ে মধ্যাহ্নবিতির পর যদি কোন শিক্ষার্থী তিন কার্য দিবসে বিদ্যালয়ে অনুপস্থিত থাকে এবং যথাযথ কারণ ব্যাখ্যা করতে না পারে তাহলে ওই শিক্ষার্থীকে টিসি প্রদান করা হবে। একই সাথে পরপর তিন কার্যদিবস বিদ্যালয় অনুপস্থিতির কারণে যথাযথ কারণ ব্যাখ্যা করতে না পারলে তাকেও টিসি প্রদান করা হবে। ড্রেস কোড কঠোরভাবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং শিক্ষার্থীদের মাথার চুল আর্মি কাটিং এর মত করতে হবে। সন্ধ্যার পর টিম গঠন করে শিক্ষার্থীদের বাসায় এবং সড়কে টহল প্রদান করা হবে।

দশম শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাসের উপস্থিতি ৭৫ শতাংশ থাকতে হবেএবং টেস্ট পরীক্ষায় পাস না করলে কোনভাবেই এসএসসি পরীক্ষার ফরম পূরণ করতে দেওয়া হবে না। শিক্ষকদেরকেও ছাত্রদের পাঠাদানে অধিক যত্নবান হতে হবে।

মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ( চলতি দায়িত্বে) মোহাম্মদ ইমরান হোসেনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক আল আমিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সাগর, উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব এমদাদ হোসেন খান, পৌর বিএনপির সাবেক আহবায়ক মোজাম্মেল হক খোকন, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রধান। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন মতলবগন্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ শাহআলম, উপজেলা বেসরকারী মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোজাহের হোসেন, জসিম উদ্দিন প্রমুখ।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
১৩ সেপ্টেম্বর ২০২৬