Home / শিক্ষাঙ্গন / কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি
agri---

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি

কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এবারের ভর্তি পরীক্ষা আয়োজন ও সার্বিক সমন্বয়ের দায়িত্ব পেয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ।

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির সূত্র জানিয়েছে,ভর্তি পরীক্ষা আয়োজনের পাশাপাশি পুরো ভর্তি কার্যক্রম সমন্বয় করবে শেকৃবি। পরীক্ষার তারিখ নির্ধারণের পর এখন ভর্তি কার্যক্রমের পরবর্তী ধাপগুলো চূড়ান্ত করতে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সমন্বয় চলছে।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা,আবেদন প্রক্রিয়া,আসনসংখ্যা,পরীক্ষার সময় ও কেন্দ্রসহ বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে জানানো হবে।

শেকৃবির উপাচার্য অধ্যাপক ড.মো.আব্দুল লতিফ বলেন,ভর্তি পরীক্ষা সুষ্ঠু,স্বচ্ছ ও সুন্দরভাবে সম্পন্ন করতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে। পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পারে, সে বিষয়েও প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হবে।

১২ সেপ্টেম্বর ২০২৬
এ জি