Home / চাঁদপুর / বিভিন্ন অনিয়মে চাঁদপুর শহরে নাভানা হাসপাতালকে সিলগালা
শহরে

বিভিন্ন অনিয়মে চাঁদপুর শহরে নাভানা হাসপাতালকে সিলগালা

চাঁদপুর শহরের স্টেডিয়াম রোডে অবস্থিত নাভানা (প্রা:) হাসপাতালকে বিভিন্ন অনিয়মের অভিযোগে সিলগালা করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্তের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য বিভাগের সহায়তায় সিলগালা করা হয়।

অভিযানে পর্যাপ্ত চিকিৎসক না থাকা, ডিপ্লোমা নার্সের অনুপস্থিতি, অপারেশন থিয়েটারে অনিয়ম, বর্জ্য ব্যবস্থাপনায় ত্রুটি এবং প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ না থাকার বিষয়টি উঠে আসে। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে এর আগেও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে গতকল হাসপাতালটিকে সিলগালা করে দেওয়া হয়।

চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রফিকুল হাসান ফয়সাল জানান, পর্যাপ্ত চিকিৎসক না থাকা, ডিপ্লোমা নার্সের অনুপস্থিতি, অপারেশন থিয়েটারসহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম এবং বর্জ্য ব্যবস্থাপনায় ত্রুটি পাওয়া গেছে। এ ছাড়া দীর্ঘদিন প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ না থাকা এবং কাগজপত্রে বিভিন্ন অসঙ্গতিও পাওয়া যায় নাভানা (প্রা:) হাসপাতালকে সিলগালা করা হয়েছে।

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নাভানা হাসপাতালে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শনের সময় পর্যাপ্ত চিকিৎসক ও ডিপ্লোমা নার্স না থাকার বিষয়টি নজরে আসে। এ ছাড়া অপারেশন থিয়েটার ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম পাওয়া যায়। একই সঙ্গে প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাগজপত্র দীর্ঘদিন হালনাগাদ না থাকা এবং কাগজপত্রে বিভিন্ন অসঙ্গতির বিষয়ও পাওয়া যায়।

চাঁদপুর শহরে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সংখ্যা বাড়ায় এসব প্রতিষ্ঠানে নিয়মিত তদারকি ও অভিযান জোরদারের দাবি জানিয়েছেন সচেতন মহল। তাঁদের মতে, শুধু জরিমানা বা সিলগালা নয়, জেলার সব বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের অনুমোদন, জনবল, চিকিৎসাসেবা, অবকাঠামো ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়মিত পরিদর্শনের আওতায় আনা প্রয়োজন।

স্টাফ করেসপন্ডেট/
১১ সেপ্টেম্বর ২০২৬