চাঁদপুরের মতলব দক্ষিণে ১২৩ নং দিঘলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার সকাল সাড়ে দশটায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত মা সমাবেশে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ১২৩ নং দিঘলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব পৌরসভার সাবেক সফল মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আব্দুল হাই।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন,মতলব দক্ষিণ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাসান মামুন।সময় উপস্থিত ছিলেন মতলব পৌর ৮ নং ওয়ার্ড বিএনপি মোঃ সুলতান সরকার, অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি এবং ৮ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, মতলব সৌরভ বিএনপির সদস্য শাহাদাত হোসেন বাবলু, ৮ নং ওয়ার্ড বিএনপি সহ সভাপতি লতিফ সরকার,৬নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজনু গাজী,৮ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম, ৯ নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ মোস্তফা গাজী, ৮ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামাল আহমেদ প্রধান, অত্র বিদ্যালয়ের সাবেক সদস্য মোঃ জাকির হোসেন, সাবেক সদস্য, মতলব পৌর ছাত্রদলের সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল মাল, চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ রায়হান উদ্দিন রানা,৮ নং ওয়ার্ড যুবদলের সদস্য মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
৯ সেপ্টেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur