Home / চাঁদপুর / চাঁদপুর পৌর ৬ নং ওয়ার্ডে যুব সমাজের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
যুব সমাজের

চাঁদপুর পৌর ৬ নং ওয়ার্ডে যুব সমাজের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

মাদক থেকে দূরে রাখতে চাঁদপুর পৌর ৬ নং ওয়ার্ড যুব সমাজের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে শহরের কয়লাঘাট এলাকায় সততা স্পোটিং ক্লাবের খেলোয়াড়দের মাঝে জার্সি উন্মোচন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন পৌর ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম সেকুল। তিনি বক্তব্যে বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। যুব সমাজকে মাদক থেকে দূরে থাকতে হবে। এর জন্য খেলাধুলার কোন বিকল্প নেই।

তিনি আরো বলেন, মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক মাদকের বিষয় জিরো টলারেন্স ঘোষণা করেছেন। যেকোনো কিছুর বিনিময়ে পৌর ৬নং ওয়ার্ড কে মাদকমুক্ত করা হবে।
কিছুদিন ধরে লক্ষ্য করা হচ্ছে মাদকের বিস্তার আবার শুরু হয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদক সেবীরা সতর্ক হয়ে যান, কাউকে ছাড় দেওয়া হবে না। আসুন আমরা সকলে মিলে মাদকমুক্ত সমাজ গড়ি।

এ সময় পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, ৬ নং ওয়ার্ড বিএনপির সহ-সাধারণ সম্পাদক ওসমান খান, ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ আনোয়ার হোসেন, রুবেল খান, জয়নাল খান, মোহাম্মদ জুয়েল খান, সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ ফয়সাল মাঝি, বিএনপির মহল্লা কমিটির সাধারণ সম্পাদক ইসমাইল ঢালীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সবশেষে সততা স্পোটিং ক্লাবের খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করেন অতিথিবৃন্দ।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/
৯ সেপ্টেম্বর ২০২৬