Home / জাতীয় / আইন অনুযায়ী যারা যোগ্য হবেন তারাই নির্বাচন করতে পারবেন: সিইসি
ec

আইন অনুযায়ী যারা যোগ্য হবেন তারাই নির্বাচন করতে পারবেন: সিইসি

স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে আইন অনুযায়ী যোগ্য ব্যক্তিরাই নির্বাচন করার সুযোগ পাবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

তিনি বলেছেন,‘আইন অনুযায়ী যারা যোগ্য হবেন,তারাই নির্বাচন করতে পারবেন।’

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে নির্বাচনি প্রশিক্ষণ কোর্সে গণমাধ্যমের সঙ্গে এ কথা বলেন তিনি।

নির্বাচনের প্রস্তুতির প্রসঙ্গে তিনি বলেন,‘জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য পুলিশের কাছে সহায়তা চাওয়া হয়েছে। সুন্দর নির্বাচনের জন্য পুলিশের সাংবিধানিক ও আইনি দায়িত্ব আছে।’

সিইসি বলেন,‘নির্বাচনে কোনো বেআইনি নির্দেশনা দেয়া হবে না। নির্বাচন নিয়ে মানুষের আস্থা ফিরে এসেছে।’ তিনি বলেন,‘পুলিশের ওপর আস্থা আছে। জাতীয় নির্বাচনের চেয়ে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো।’

৯ সেপ্টেম্বর ২০২৬
এ জি