চাঁদপুরের মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান মানিকের দিক নির্দেশনায় মাদক বিরোধী চলমান অভিযানে ২জন মাদক ব্যবসায়ী ও ৩জন ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি গ্রেফতার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে,মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণার পর থেকেই মতলব দক্ষিণ থানা এলাকায় চলছে সাড়াশি অভিযান।
গত ৭ সেপ্টেম্বর মধ্যে রাতে থানার এসআই শুভজিৎ পাল সংগীয় অফিসার ও ফোর্সসহ দক্ষিণ নওগাঁও সাকিনস্থ হাজী মার্কেটের জনৈক শাহাজালাল মোল্লা এর কাঠের ফার্নিচার দোকানের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে মোঃ জামাল হোসেন বকাউল(৪৫), পিতা-মৃত আবুল কালাম, গ্রাম দক্ষিণ নওগাঁও (বকাউল বাড়ী)কে ২০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
৮ সেপ্টেম্বর তার বিরুদ্ধে মতলব দক্ষিণ থানারয় ০৮ সেপ্টেম্বর, ২০২৬; ধারা- ৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মামলা দায়ের করা হয়।
গত ৮ সেপ্টেম্বর রাত আড়াইটায় অভিযানে এসআই সুজিত চন্দ্র দে সংগীয় অফিসার ও ফোর্সসহ চিরায়ু গ্রামস্থ পাটোয়ারী বাড়ীর পারিবারিক কবরস্থানের সামনে রাস্তার উপর অভিযান চালিয়ে মোঃ ওমর ফারুক তালুকদার(৪৬), পিতা- মোঃ চাঁন মিয়া তালুকদার,গ্রাম -চিরায়ু (তালুকদার বাড়ী)কে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মতলব দক্ষিণ থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা করা হয়েছে।
উল্লেখ্য যে,আসামী মোঃ ওমর ফারুক তালুকদার(৪৬) এর নামে ০৬ মামলা পাওয়া যায়।
একই দিনে এএসআই একেএম মাসুদুর রহমান সংগীয় ফোর্সসহ পৈলপাড়া এলাকায় অভিযান চালিয়ে জিআর-৪৯/২৬ মূলে আসামী ১। মোঃ ইমরান নুর(৩২), পিতা- মোঃ মনিরুজ্জামান স্থায়ী-১: গ্রাম- পৈলপাড়া (বকাউল বাড়ী), ওমর আলী/হয়বত আলী এর বাসার ভাড়াটিয়া), থানা- মতলব দক্ষিণ, জেলা -চাঁদপুরকে ২। জিআর-১৪১/২৫ মূলে আসামী মহসিন সৈয়াল(২৬), পিতা-মোজাম্মেল সৈয়াল, সাং-খর্গপুর, থানা-মতলব দক্ষিণ, জেলা-চাঁদপুরকে এবং এসআই(নিরস্ত্র)/ মোবারক হোসেন সংগীয় ফোর্সসহ এলাকা হইতে সিআর নং-১১৩/২৬ মূলে আসামী মোঃ শাহাদত শাহ (২৯), পিতা- মোঃ হারুন শাহ, স্থায়ী: গ্রাম- শিবপুর, উপজেলা/থানা- মতলব দক্ষিণ, জেলা -চাঁদপুর, বাংলাদেশ কে গ্রেফতার পূর্বক আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান মানিক বলেন,গত দু’দিনের অভিযানে ২জন মাদক ব্যবসায়ী এবং ৩জন ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি। জিরো টলারেন্স মাথায় নিয়ে অভিযান চলছে এবং চলমান থাকবে।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
৯ সেপ্টেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur