চাঁদপুরের শাহরাস্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে জিআর পরোয়ানাভুক্ত ৬ জন, সিআর পরোয়ানাভুক্ত ১ জন এবং মাদক মামলা সংক্রান্ত ২ জনসহ মোট ৯ আসামিকে গ্রেপ্তার করেছে শাহরাস্তি থানা পুলিশ। পরে তাদের আদালতে প্রেরন করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এএসআই মনিরুল হক, এএসআই বাবুল হোসেন ও এএসআই আলমগীর কবিরসহ পুলিশের সদস্যরা অংশ নেন।
অভিযানে জিআর-১১৪/২৫ মামলার পরোয়ানাভুক্ত আসামি মোঃ আব্দুল আজিজ, বাবুল হোসেন, সাং-আলীপুর (পালের বাড়ী), মোঃ হুমায়ুন কবির প্রকাশ দুলাল, সর্বসাং-আলীপুর, টামটা দক্ষিণ ইউপি, থানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুরকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া জিআর-১৮২/২৬ মামলার পরোয়ানাভুক্ত আসামি মোঃ মিশন (২০), আরাফাত হোসেন (২৩) ও মোবারক হোসেন, সর্বসাং-শেনগাঁও, থানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, অভিযানে জিআর ও সিআর পরোয়ানাভুক্ত এবং মাদক মামলা সংক্রান্ত মোট ৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে তাদের আদালতে প্রেরন করা হয়।
প্রতিবেদক: মো: জামাল হোসেন/
৭ সেপ্টেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur