ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাজ তিথি ও শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে শহরের কালীবাড়ি মন্দির প্রঙ্গন চাঁদপুর জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
তিনি তার বক্তব্যে বলেন, আমরা যেন আগামীতেও এবছরের ন্যায় শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমীর অনুষ্ঠান করতে পারি, সেজন্য আমরা সবাই মিলে কাজ করবো। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমাদের মধ্যে কোন সংখ্যালঘু ও সংখ্যা গুরুও নেই। আমরা সবাই বাংলাদেশী। এ কথাটি আমাদের সকলের মাথায় রাখতে হবে।
তিনি আরো বলেন, আজকে সারা দেশে ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন করা হচ্ছে। আমরা সবাই মিলে যার যার ধর্মীয় অনুষ্ঠান পালন করবো। আজকে যে ভাবে ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমীর শোভাযাত্রায় আপনারা অংশ গ্রহন করেছেন এমনি ভাবে সকল আচার অনুষ্ঠানে আপনারা ঐক্যবদ্ধ অংশ গ্রহন করবেন বলে আমি বিশ্বাস করি। একই সাথে ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, চাঁদপুর জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ চন্দ্র মালাকার, সাধারণ সম্পাদক কার্তিক সরকার, কালীবাগি মন্দির কমিটির সভাপতি নরেন্দ্র নারায়ন চক্রবর্তী, সাধারণ সম্পাদক গোপার সাহা, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি লক্ষ্মন চন্দ্র সূত্রধর, সাধারণ সম্পাদক মানিক লাল ঘোষ, জেলা স্কনের সবাপতি জগদা নন্দ দাস পন্ডিত বহ্মচারীসহ আরো অনেকে।
স্টাফ রিপোটার/
৪ সেপ্টেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur