চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বীন আখতার (শরীফ) কে নরসিংদী পৌরসভায় বদলি করা হয়েছে। তাঁর স্থলে চাঁদপুর পৌরসভায় নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে নরসিংদী পৌরসভার নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমানকে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (পৌর-১ শাখা) থেকে গত ৩১ আগস্ট এই বদলি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। যুগ্ম সচিব মো. সগীর হোসেন স্বাক্ষরিত ওই আদেশে আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ বদলিকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যথায় ৮ তারিখ থেকে বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিক অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ বলে গণ্য হবেন।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক
২ সেপ্টেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur